Dilip Ghosh Marriage Photo: যদিদং হৃদয়ং... মালা-চন্দন-উলু-শাঁখে মালাবদল দিলীপের...

Dilip Ghosh Marriage Photo: বিয়ে সম্পন্ন হল দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের। নিউটাউনে দিলীপের বাড়িতেই বসেছিল বিয়ের বাসর। আমন্ত্রিতের সংখ্যা ছিল মাত্র ৩০। 

| Apr 18, 2025, 07:52 PM IST
1/12

দিলীপের বিয়ে...

শুক্রবার গোধূলি লগ্নে বিয়ে সারলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাত্রী রিঙ্কু মজুমদার। প্রকাশ্যে এল বিয়ের এক্সক্লুসিভ ছবি। ছবি: কমলাক্ষ ভট্টাচার্য

2/12

দিলীপের বিয়ে...

শুধু রেজিস্ট্রি নয়, একেবারে হিন্দু রীতি মেনেই সাত পাকে বাঁধা পড়লেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ছবি: কমলাক্ষ ভট্টাচার্য

3/12

দিলীপের বিয়ে...

নিউটাউনে দিলীপের বাড়িতেই বসেছিল বিয়ের বাসর। আমন্ত্রিতের সংখ্যা মাত্র ৩০। ছবি: কমলাক্ষ ভট্টাচার্য

4/12

দিলীপের বিয়ে...

সন্ধে ৬.২০ মিনিটে শুরু হয় বিয়ে। আপাতত বিয়ে সম্পন্ন। ছবি: কমলাক্ষ ভট্টাচার্য  

5/12

দিলীপের বিয়ে...

এদিন একেবারে সাবেকি সাজে লাল বেনারসি পরে সেজেছিলেন দিলীপের কনে। সঙ্গে মানানসই সোনার গয়না। ছবি: কমলাক্ষ ভট্টাচার্য  

6/12

দিলীপের বিয়ে...

অন্যদিকে দিলীপ ঘোষ পরেছিলেন সাদা পাঞ্জাবী। মাথায় টোপর পরেই বিয়ের মন্ডপে এলেন ৬১-র দিলীপ। ছবি: কমলাক্ষ ভট্টাচার্য  

7/12

দিলীপের বিয়ে...

মালাবদল থেকে শুরু করে সিঁদুরদান, সব রীতি মেনেই বিয়ে করলেন তাঁরা। ছবি: কমলাক্ষ ভট্টাচার্য  

8/12

দিলীপের বিয়ে...

এদিন বিয়ের মেনুতে রয়েছে ভাত, ডাল, আলুর চিপস, পাঁচমিশেলি তরকারি, কাতলা মাছের কালিয়া, আইসক্রিম, রসগোল্লা। ছবি: কমলাক্ষ ভট্টাচার্য  

9/12

দিলীপের বিয়ে...

বিয়ে উপলক্ষে এদিন দিলীপ ঘোষের বাড়ির বাইরে ছিল কড়া নিরাপত্তা। ছবি: কমলাক্ষ ভট্টাচার্য  

10/12

দিলীপের বিয়ে...

শুক্রবার সকাল থেকেই দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে যান সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেকেই। দিলীপকে বিয়ের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ছবি: কমলাক্ষ ভট্টাচার্য  

11/12

দিলীপের বিয়ে...

বিয়ে সম্পন্ন হওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হন নব দম্পতি। ছবি: কমলাক্ষ ভট্টাচার্য  

12/12

দিলীপের বিয়ে...

জি ২৪ ঘণ্টার তরফ থেকে নবদম্পতির জন্য রইল শুভেচ্ছা। ছবি: কমলাক্ষ ভট্টাচার্য