Dilip Ghosh Marriage: অবশেষে বিয়ের পিঁড়িতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছিল কানাঘুষো। সন্ধে গড়াতেই সামনে এল পাকা খবর। পাত্রী কে? শোনা যাচ্ছে বিজেপি কর্মীরই প্রেমে পড়েছেন নেতা।
1/10জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কুমারত্ব নয়, এবার বিয়ের সিদ্ধান্ত নিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
2/10শুক্রবার তাঁর নিউ টাউনের বাড়িতেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন বিধায়ক দিলীপ।
3/10বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছিল কানাঘুষো। সন্ধে গড়াতেই সামনে এল পাকা খবর।
4/10আড়ম্বর পছন্দ নয় দিলীপের তাই ঘরোয়া অনুষ্ঠানেই চারহাত এক হবে। আমন্ত্রিতের সংখ্যাও হাতে গোনা। কাছের মানুষদের উপস্থিতিতেই হবে রেজিস্ট্রি, এমনটাই খবর।
5/10জানা যায় পাত্রী বিজেপি-র কর্মী। বিজেপি করার সূত্রেই নাকি আলাপ দু’জনের।
6/10৬১ বছর দিলীপের পাত্রী রিঙ্কু মজুমদার, তাঁর বয়স ৫১ বছর। তিনি বিবাহবিচ্ছিন্না। তাঁর একটি ছেলেও রয়েছে, যাঁর বয়স ২৫ বছর, সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত।
7/10দিলীপের ঘনিষ্ঠমহলের দাবি, গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর রিঙ্কুই প্রথম একসঙ্গে সংসার বাঁধার প্রস্তাব দেন।
8/10রাজনীতির কারণেই প্রথমে বিয়েতে রাজি হননি দিলীপ। পরবর্তীতে মায়ের কথায় নাকি বিয়েতে রাজি হন দিলীপ।
9/10কানাঘুষো, গত ৩ এপ্রিল ইডেনে আইপিএলে কেকেআরের ম্যাচ দেখতে দেখতে নাকি পাকা কথা হয়।
10/10দিলীপকে শুভেচ্ছা জানাতে দিল্লি থেকে তাঁর বাড়িতে যাবেন সুনীল বনসল এবং সতীশ ধন্দ, এমনটাই খবর।