Diwali Dry Day: আর মিলবেই না মদ? দীপাবলি উপলক্ষে কতদিন দোকান বন্ধ? বড় ঘোষণায় বছরের শেষ ৩ মাসেই...

Written BySubhapam Saha
Published: Oct 20, 2025, 04:30 PM IST|Updated: Oct 20, 2025, 04:30 PM IST

Diwali Dry Day 2025: ভিজবে না গলা, মিলবে না মদ! দীপাবলি উপলক্ষে কতদিন দোকান বন্ধ? চলে এল বড় ঘোষণা, বছরের শেষ তিন মাসেই...

 

Dry Day On Diwali and Bhai Dooj 1/10

দীপাবলি ও ভাইফোঁটায় ড্রাই ডে

ধনতেরাস দিয়েই উৎসবের মরসুম আনুষ্ঠানিক ভাবে শুরু পুরো দেশে। দীপাবলি এবং ভাইফোঁটা উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্যে 'ড্রাই ডে' থাকবে কিনা এই নিয়েই অনেকে ভাবছেন! সুরাপ্রেমীদের একটাই প্রশ্ন-মদের দোকানগুলি বন্ধ থাকবে কিনা?

Dry Day On Diwali and Bhai Dooj 2/10

দীপাবলি ও ভাইফোঁটায় ড্রাই ডে

সোমবার দীপাবলি উপলক্ষে বেশিরভাগ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দিল্লি-সহ অনেক রাজ্যও এই দিন মদের দোকান বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশও।

Dry Day On Diwali and Bhai Dooj 3/10

দীপাবলি ও ভাইফোঁটায় ড্রাই ডে

ধনতেরাস থেকে ভাইফোঁটা পর্যন্ত দীপাবলি উৎসব পালিত হলেও, অনেক রাজ্যে আইন-শৃঙ্খলার কারণেও দীপাবলিতে ড্রাই ডে পালিত হবে।

 

Dry Day On Diwali and Bhai Dooj 4/10

দীপাবলি ও ভাইফোঁটায় ড্রাই ডে

দিল্লির আবগারি দফতর গত শনিবারই ঘোষণা করেছে যে, ২০ অক্টোবর দীপাবলি উপলক্ষে রাজধানীতে ড্রাই ডে পালিত হবে। এর অর্থ হল গোবর্ধন পুজো এবং ভাইফোঁটায় (২২ অক্টোবর এবং ২৩ অক্টোবর) মদের দোকানগুলি যথারীতি খোলা থাকবে।

 

Dry Day On Diwali and Bhai Dooj 5/10

দীপাবলি ও ভাইফোঁটায় ড্রাই ডে

দিল্লিতে এল-ওয়ান, এল-টু, এল-থ্রি এবং এল-টেন এবং অন্যান্য বিভাগের সমস্ত মদের দোকান, বার এবং লাইসেন্সধারীদের দীপাবলির দিন বন্ধ রাখতে হবে। কোনও মদ বিক্রির অনুমতি নেই বলেই আবগারি দফতরের নির্দেশ।  

Dry Day On Diwali and Bhai Dooj 6/10

দীপাবলি ও ভাইফোঁটায় ড্রাই ডে

সমস্ত সরকারি ও বেসরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান এবং আউটলেটে মদ বিক্রি নিষিদ্ধ। একই সঙ্গে হোটেল এবং রেস্তোরাঁগুলিও গ্রাহকদের মদ পরিবেশন করতে পারবে না। এছাড়াও ড্রাই ডে'তে পাবলিক প্লেসে মদ্যপান করলে জরিমানা হবে। এমনকী আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে।

Dry Day On Diwali and Bhai Dooj 7/10

দীপাবলি ও ভাইফোঁটায় ড্রাই ডে

চলতি মাসের শুরুতে, উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে ১ ও ২ অক্টোবর মদ নিষিদ্ধ ছিল। কারণ এই দিনগুলিতে রাম নবমী, দশেরা এবং গান্ধী জয়ন্তী ছিল।

 

Dry Day On Diwali and Bhai Dooj 8/10

দীপাবলি ও ভাইফোঁটায় ড্রাই ডে

৬ ও ৭ অক্টোবর বাল্মীকি জয়ন্তী উপলক্ষে পঞ্জাবের লুধিয়ানা, অমৃতসর এবং জলন্ধরের বিভিন্ন জেলায় মদের সঙ্গেই মাংসের দোকানও বন্ধ ছিল। অন্যদিকে ৭ অক্টোবর উত্তরপ্রদেশে সরকারি ছুটি ছিল।

 

Dry Day On Diwali and Bhai Dooj 9/10

দীপাবলি ও ভাইফোঁটায় ড্রাই ডে

আবগারি দফতর জানিয়েছে, বছরের শেষ দুই মাস-নভেম্বর এবং ডিসেম্বরে বিভিন্ন রাজ্যে নিম্নলিখিত তারিখগুলিতে ড্রাই ডে পালিত হবে 

Dry Day On Diwali and Bhai Dooj 10/10

দীপাবলি ও ভাইফোঁটায় ড্রাই ডে

১ নভেম্বর কার্তিকী একাদশী উপলক্ষে মদের দোকান বন্ধ থাকবে। ৫ নভেম্বর গুরু নানক জয়ন্তীতে পঞ্জাব এবং অন্যান্য রাজ্যে ড্রাই ডে পালিত হবে। ২৪ নভেম্বর গুরু তেগ বাহাদুর শহীদী দিবস উপলক্ষে পঞ্জাব ড্রাই থাকবে। তার সঙ্গেই বেশ কয়েকটি রাজ্যে মদ বিক্রি নিষিদ্ধ থাকবে। পাশাপাশি ২৫ ডিসেম্বর বহু রাজ্যে ড্রাই ডে থাকবে