Air India CEO Salary: এয়ার ইন্ডিয়ার সিইও-র বেতন কত জানেন? ইনসেনটিভ নিয়ে মিস্টার উইলসনের পকেটে ঢোকে...

Air India CEO Salary: এই মুহূর্তে খবরে রয়েছেন এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন। আমদাবাদ বিমান দুর্ঘটনার পর থেকেই তাঁর নাম বারবার মিডিয়াতে শোনা যাচ্ছে, ৫৪ বছরের সিইও-র বেতন জানলে মাথা ঘুরে যাবে...

| Jun 23, 2025, 05:11 PM IST
1/9

এয়ার ইন্ডিয়া

 Air India

১৯৩২ সালে জাহাঙ্গির রতনজি দাদাভাই টাটা, টাটা এয়ারলাইন্স প্রতিষ্ঠা করেছিলেন। পরে তা পাবলিক কোম্পানিতে পরিণত হয় এবং ১৯৪৬ সালে এর নামকরণ করা হয় এয়ার-ইন্ডিয়া লিমিটেড। ২০২১ সালে টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়া পুণরায় অধিগ্রহণ করে। দেশবাসীর কাছে বহু বছরের ভরসার নাম এয়ার ইন্ডিয়া।

2/9

এয়ার ইন্ডিয়া

Air India

এই মুহূর্তে ন্যারো-বডি এবং ওয়াইড-বডি এয়ারবাস এবং বোয়িং মিলিয়ে এয়ার ইন্ডিয়ার ১২৮টি বিমান বিশ্বব্যাপী যাত্রী এবং পণ্য পরিবহণে রয়েছে। আরামদায়ক, আধুনিক এবং দক্ষ ফ্লিটই দিয়ে থাকে এয়ার ইন্ডিয়া।   

3/9

আমদাবাদ বিমান দুর্ঘটনা

Ahmedabad Plane Crash

১২ জুন ২০২৫। আমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১.১৭ মিনিটে টেক অফ করেছিল ২৪২ জনকে নিয়ে! অভিশপ্ত বিমানের আর লন্ডনে যাওয়া হয়নি! বিজে মেডিক্যাল কলেজ হস্টেলে ভেঙে পড়েছিল। কয়েক মিনিটেই সব শেষ হয়ে যায়। দুর্ঘটনা কেড়ে নেয় ২৭৪ জনের প্রাণ।  

4/9

এয়ার ইন্ডিয়া

Air India Problems

স্বাধীন ভারতের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনার পর থেকেই বারবার শিরোনামে এসেছে এয়ার ইন্ডিয়া। ভোগান্তির আর অন্ত নেই। কোথাও টেকনিক্যাল সমস্যা, তো কোথাও অন্যকিছু। তার জেরে কোথাও বাতিল উড়ান, কোথাও রুটই বাতিল! আবার বোমাতঙ্কও।  

5/9

এয়ার ইন্ডিয়া সিইও

Air India CEO

আমদাবাদ বিমান দুর্ঘটনার পর থেকেই বারবার সংবাদের শিরোনামে এসেছে ক্যাম্পবেল উইলসনের নাম। যিনি এয়ার ইন্ডিয়ার সিইও ও বোর্ড অফ ডিরেক্টর্সেরই একজন। জানেন মিস্টার উইলসন টাটার গর্ব! জানেন সংস্থা থেকে কত টাকা বেতন পান তিনি?  

6/9

উইলসনের বায়োডেটা

Campbell Wilson Biodata

উইলসন ২০২২ সালে পাঁচ বছরের চুক্তিতে টাটায় যোগ দিয়েছেন । নিউ জ়িল্যান্ডের মানুষের ঈর্ষণীয় বায়োডেটা। বিশেষ করে সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং এর কম খরচের সহযোগী প্রতিষ্ঠান স্কুটে বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করেছেন। টাটা বেছে নিয়েছে এই শিল্পের এক অভিজ্ঞ মুখকেই  

7/9

উইলসনের কর্ম-পড়াশোনা

Campbell Wilson Education

উইলসনের জন্ম ১৯৭১ সালে। বর্তমানে তাঁর ৫৪ বছর বয়স। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে এবং ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালে তিনি অকল্যান্ডে সিঙ্গাপুর এয়ারলাইন্সে কাজ শুরু করেন এবং ২০১০ সাল পর্যন্ত কানাডা, হংকং এবং জাপান এয়ারলাইন্সের দায়িত্বে ছিলেন। ২০১১ সালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ক্যারিয়ার স্কুটে একটি বড় পদে যোগ দিয়েছিলেন। কিন্তু পাঁচ বছর পরে মূল কোম্পানি সিঙ্গাপুর এয়ারলাইন্সের মার্কেটিং এবং সেলসের ভাইস প্রেসিডেন্ট হন।  

8/9

কে এই ক্যাম্পবেল উইলসন?

Who is CEO Campbell Wilson?

উইলসন বর্তমানে বিশ্বজুড়ে বিমান শিল্পের অন্যতম শীর্ষ  নাম, কারণ তিনি এয়ার ইন্ডিয়াকে বিশ্বব্যাপী সুপারপাওয়ার হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আশা করা হচ্ছে যে, কয়েক বছরের মধ্যে এমিরেটস, সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং কাতার এয়ারওয়েজের মতো বিমান সংস্থাগুলির সঙ্গে টক্কর দেবে এয়ার ইন্ডিয়া!  

9/9

এয়ার ইন্ডিয়ার সিইও-র বেতন

Air India CEO Salary

২০২২ সালে যখন ক্যাম্পবেল উইলসনকে টাটা নিয়েছিল, তখন তাঁকে বার্ষিক ৮.৫ কোটি টাকা বেতন দিত। যদিও তাঁর মূল বেতনের মধ্যে কোনও স্টক অপশন অন্তর্ভুক্ত ছিল না, যদিও স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ইনসেনটিভ রয়েছে। ৬.৫ কোটি টাকা পর্যন্ত প্রতি ইনসেনটিভ থেকে অর্জনযোগ্য!