Mithun Chakraborty: মার খেলে পাল্টা দিন, বিজেপি কর্মীদের টোটকা মিঠুনের

Published: Jul 24, 2025, 02:47 PM IST|Updated: Jul 24, 2025, 02:47 PM IST

Mithun Chakraborty: নির্বাচনে একটি কেন্দ্র নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। ভবানীপুর কেন্দ্র নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন ভবানীপুর দখল করবে বিজেপি

লক্ষ্য ২০২৬1/5

লক্ষ্য ২০২৬

লক্ষ্য ২০২৬।  টার্গেট ভবানীপুর। মুখ্যমন্ত্রীর কেন্দ্রে ভোটের কাজ নিয়ে ময়দানে নেমে পড়লেন দাদা মিঠুন চক্রবর্তী। দুই কলকাতার চার কেন্দ্র, শ্যমপুকুর, জোড়াসাঁকো, ভবানীপুর ও রাসবিহারীর বিজেপি নেতাদের নিয়ে বৈঠকে মিঠুন। দিদির কেন্দ্রে নিজের দলের ভোটের দায়িত্বে এবার দাদা। -তথ্য-মৌমিতা চক্রবর্তী

ময়দানে মিঠুন2/5

ময়দানে মিঠুন

রাজ্য় বিজেপির কর্মসূচিতে নেমেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তী। ওই কর্মসূচির নাম দিদির কেন্দ্র দাদা। -তথ্য-মৌমিতা চক্রবর্তী

ভবানীপুর3/5

ভবানীপুর

২০২৬ সালের নির্বাচনে একটি কেন্দ্র নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। ভবানীপুর কেন্দ্র নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন ভবানীপুর দখল করবে বিজেপি। সেই দিদির কেন্দ্রে এবার সাংগঠনিক বৈঠক করবেন মিঠুন চক্রবর্তী। -তথ্য-মৌমিতা চক্রবর্তী

শুরু বৈঠক4/5

শুরু বৈঠক

আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে মিঠুনের সাংগঠনিক বৈঠক। ভবানীপুর বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন, কারণে সেটি মুখ্য়মন্ত্রীর কেন্দ্র। সেই আসনের প্রচারের জন্য নামানো হয়েছে মিঠুন চক্রবর্তীকে। কারণ তাঁর একটি ব্যক্তিগত ক্যারিশমা রয়েছে, তাঁর সেলিব্রিটি ইমেজ রয়েছে। সবেমিলিয়ে মিঠুনের ইমেজকে কাজে লাগাতে চাইছে রাজ্য বিজেপি। -তথ্য-মৌমিতা চক্রবর্তী

মার খাবেন না5/5

মার খাবেন না

আজকের বৈঠক হচ্ছে শ্যামপুকুর ও জোড়াসাঁকোতে।  জোড়াসাঁকো ও শ্যামপুকুর বিধানসভার কর্মীদের বলেন, মার খাবেন না , পালটা মার দেবেন। ওয়ার্ড কর্মীদের সমস্যার কথা জানতে চান মিঠুন। প্রত্যেক কর্মীর প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি নিজের দুটি মোবাইল নাম্বার দেন কর্মীদের। বিজেপি কর্মীরা সমস্যায় পড়লে এই দুই মোবাইল নম্বরে তার সাথে যোগাযোগের কথা উল্লেখ করেন মিঠুন চক্রবর্তী। -তথ্য-মৌমিতা চক্রবর্তী