India-Pakistan Handshake Row: ভারত-পাক ম্যাচ ঘিরে যেন শুরু হল অপারেশ সিদুঁর ২.০! জিতলেও আর ট্রফি নেবে না ভারত! আন্তর্জাতিক মঞ্চেও বিরাট ধাক্কা খেল পাকিস্তান...
1/6জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে, গত রবিবাসরীয় রাতে এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের পর থেকেই করমর্দন কাজিয়া তুঙ্গে! সূর্যকুমার যাদবরা খেলার শেষে পাকিস্তানের সঙ্গে প্রথাগত করমর্দন এড়িয়ে যান পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে।
2/6এহেন উপেক্ষায় পাকিস্তানের গায়ে বিরাট ফোস্কা পড়েছে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা একদিকে যেমন ফুঁসছেন, তেমনই ফেটে পড়েছে পিসিবি-র প্রশাসকরাও। পাকিস্তানের মতে এই ঘটনা 'আনস্পোর্টিং' বা অখেলোয়াড়সুলভ। তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে লিখিত প্রতিবাদও জানিয়েছিল।
3/6পিসিবি বিবৃতি দিয়ে জানিয়েছে, 'দলের ম্যানেজার, নাভেদ চিমা ভারতীয় খেলোয়াড়দের করমর্দন না করার আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। টসের সময়ে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট আমাদের অধিনায়ক সলমান আলি আগাকে তাঁর ভারতীয় প্রতিপক্ষের সঙ্গে করমর্দন করতে না বলেছিলেন। অখেলোয়াড়চিত এবং খেলার বিরোধী বলেই মনে করা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদ আমরা আমাদের অধিনায়ককে ম্যাচের পর সাংবাদিক বৈঠকে পাঠাইনি।'
4/6পাকিস্তানের 'এ স্পোর্টস' এক প্রতিবেদনে দাবি করেছে যে, ভারতের পদক্ষেপ এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের আচরণের প্রতি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হওয়ার জন্য পিসিবি, তাদের এক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছে। বিক্ষোভ দায়েরের আগে কয়েক ঘন্টা বিলম্বের কারণে বোর্ড অসন্তুষ্ট ছিল বলেই জানা গিয়েছে।
5/6পাকিস্তান আইসিসি-র কাছে দাবি জানিয়েছিল, পাইক্রফটকে এশিয়া কাপে আর যেন অ্যান্ডি পাইক্রফটকে না রাখা হয়। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা শত্রুদেশের দাবি নস্যাৎ করে দিয়েছে আইসিসি। এমনটাই রিপোর্ট। বিষয়টি তদন্ত করে আইসিসি তাদের সিদ্ধান্ত পিসিবিকে জানিয়ে দিয়েছে। আরও জানা যাচ্ছে যে, পিসিবি ডিরেক্টর সহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কিছু কর্তা আগে থেকেই ভালো ভাবে জানতেন যে দুই অধিনায়কের মধ্যে কোনও করমর্দন হবে না ভারত-পাক ম্যাচে।
6/6ভারত-পাক ম্যাচে এবার মহানাটকীয় মোড়। সংবাদসংস্থা পিটিআই এক সূত্রকে উদ্ধৃত করে রিপোর্ট করেছে, 'আগামী ২৮ সেপ্টেম্বর যদি, ভারত এশিয়া কাপের ফাইনালে ওঠে, তাহলে খেলার পর পুরস্কার মঞ্চে ভারতীয় দলের কেউ থাকবে না। কারণ বিজয়ীর ট্রফি তুলে দেবেন এসিসি প্রধান মহসিন নকভি।' যিনি আবার পিসিবি-র চেয়ারম্যানও