Durga Puja 2025 Weather: বৃষ্টি বাড়বে কলকাতায়... বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণের প্রায় সমস্ত জেলায়... বেশী বৃষ্টি হবে... অষ্টমীতে ফের তৃতীয় একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা...
1/7অয়ন ঘোষাল: পুজোর মুখে কলকাতায় দুর্যোগ। রেকর্ড বৃষ্টিতে প্রাণহানি, এখনও জলবন্দি শহরের কোনও কোনও অংশ। পুজোর মুখে আরও একটি নিম্নচাপের আশঙ্কায় এবার পুজোয় বৃষ্টি ভাসাতে পারে বলে প্রমাদ গুনছেন অনেকেই। এই পরিস্থিতিতে, পুজোয় কবে কোন দিন কতটা বৃষ্টি? স্পষ্ট জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
2/7আলিপুর আবহাওয়া দফতরের তরফে হাবিবুর রহমান বিশ্বাস জানান, গতকালের নিম্নচাপ উত্তর ওড়িশার দিকে সরে গিয়েছে। আজ রাতের মধ্যে দুর্বল হয়ে যাবে এবং প্রভাব হারিয়ে ফেলবে। তবে মধ্য মায়ানমার এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে।
3/7তা প্রথমে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হবে ২৬ তারিখ। ২৭ তারিখ অন্ধ্র-ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে নিম্নচাপটি। ফলে আপাতত রোজ বৃষ্টিপাত। আগামী ৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া নিষেধ। আগামী ৭ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাত চলবে।
4/7পুজোর পঞ্চমী থেকেই শুরু হবে বৃষ্টি। পঞ্চমী ২৭ তারিখ উপকূলের জেলায় ভারী বৃষ্টি হবে। সেদিন ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রামে। তার আগে আগামী ৭২ ঘণ্টা মেঘ এবং রোদের সংমিশ্রণে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে থাকবে।
5/7কলকাতায় আগামী ৩ দিন কোনও ভারী বৃষ্টি নেই। কিন্তু ২৭ তারিখ, পঞ্চমী থেকেই বৃষ্টি বাড়বে কলকাতায়। সেদিন বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। ২৭ তারিখ থেকে বজ্রপাতের প্রবণতাও বৃদ্ধি পাবে। পশ্চিমাঞ্চলের জেলার জন্য বজ্রপাতের আগাম সতর্কতা জারি।
6/7ষষ্ঠী, সপ্তমী বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণের প্রায় সমস্ত জেলায়। বেশী বৃষ্টি হবে পশ্চিমাঞ্চলের জেলা এবং ওড়িশা লাগোয়া জেলায়। অষ্টমীর দিন ফের তৃতীয় একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা।
7/7নবমী, দশমীতে বৃষ্টি বাড়বে। তবে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি সামান্য বাড়লেও, খুব ভারী বৃষ্টি হবে না কলকাতায়। সবমিলিয়ে পুজোয় মেঘ-বৃষ্টি-রোদের মধ্যেই ঠাকুর দেখতে হবে মানুষকে। ওদিকে দশমীর পরই আরেকটি নিম্নচাপ তৈরির সম্ভবনা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না।