1/7অয়ন ঘোষাল: অরেঞ্জ অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর। দুটি নোটিস জারি করল তারা। একটি দপুর ১টা ৪০-য়ে, অন্যটি এর মিনিটদশেক পরে।
2/7দুটি নোটিসেই জানানো হয়েছে, আগামী ৩ ঘণ্টার মধ্যে ৩০ থেকে ৪০ কিমি ঘণ্টা বেগে বইবে ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রপাত, তীব্র বৃষ্টি।
3/7ভারী বৃষ্টি, বজ্রপাত, দমকা বাতাস। সবচেয়ে বড় আশঙ্কা, বিপুল বাজ পড়বে।
4/7নিচু এলাকাগুলি ডুবে যেতে পারে, সাময়িক বন্যা-পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে।
5/7দু'টি নোটিসেই সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। বাজ পড়ার সময়ে নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলা হয়েছে। খোলা মাঠ-ঘাট এড়িয়ে যেতে বলা হয়েছে।
6/7অকারণ ঘোরাঘুরি মুলতুবি রেখে দুর্যোগের সময়টায় নিজেদের কয়েকঘণ্টা গৃহবন্দি রাখাই ভালো বলে পরামর্শ দেওয়া হয়েছে।
7/7এইরকম দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে চলেছে মালদায়, উত্তর দিনাজপুরে এবং হুগলি জেলায়।