Durga Puja 2025: ৪৩ দিনে ১৩তম নিম্নচাপ তৈরি হয়েছে। সেপ্টেম্বর মাসব্যাপী ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। দুর্গাপুজোর সময় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না মৌসম ভবন।
1/6রাজীব চক্রবর্তী: শরত্কাল এলেও বৃষ্টি থেকে মুক্তি নেই। এখান থেকেই আশঙ্কা, তাহলে কি পুজোর সময় ভাসবে কলকাতা?
2/6তাহলে কি দুর্গাপুজোয় বৃষ্টি হবে? দুর্গাপুজোর সময় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না মৌসম ভবন।
3/6ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানালেন, সেপ্টেম্বর মাসব্যাপী ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু, দুর্গাপুজোর সময় বৃষ্টি হবে কিনা তা সেই সময়ের সাত দিন আগে বলা সম্ভব।
4/6এই বছর পশ্চিমবঙ্গ-সহ পূর্ব এবং উত্তর ভারতে ভারী বৃষ্টি হলেও গত কয়েক দশকের ট্রেন্ড অনুযায়ী পশ্চিমবঙ্গ-সহ উত্তর পূর্বে বৃষ্টি কমছে।
5/6এই বছর নিম্নচাপের প্রবণতা অনেক বেশি। সেপ্টেম্বর মাস ব্যাপী স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হবে।
6/6সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সব এজেন্সিকে সতর্ক করা হয়েছে। দক্ষিণ ভারতেও বৃষ্টির প্রবণতা বাড়ছে।