Earthquake in Northbengal: ভয়ানক দুলল উত্তরবঙ্গ! অসমের ভূকম্পের কাঁপন কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও! একসঙ্গে কাঁপল ছ'টি দেশ ...

Written BySoumitra Sen
Published: Sep 14, 2025, 06:00 PM IST|Updated: Sep 14, 2025, 06:00 PM IST
Earthquake in Northbengal: কোচবিহারে ভূমিকম্প । জলপাইগুড়িতে ভূমিকম্প। আলিপুরদুয়ারে ভূকম্পন। ভূমিকম্পের উৎসস্থল অসম। মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও।
উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল 1/7

উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল

অসমের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। রবিবার বিকেল ৪টে ৪১ মিনিটে ভূমিকম্পটি হয়েছে। কোচবিহারে ভূমিকম্প । জলপাইগুড়িতে ভূমিকম্প। আলিপুরদুয়ারে ভূকম্পন। ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ঢেকিয়াজুলি নামের এক এলাকা। মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও।

৫.৯2/7

৫.৯

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। ভূমিকম্পের উৎসস্থল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ঢেকিয়াজুলি নামে একটি জায়গা। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে কম্পন হয়েছে।

অসমের ভূমিকম্পে3/7

অসমের ভূমিকম্পে

অসমের ওই ভূমিকম্পের জেরে কোচবিহার-সহ গোটা উত্তরবঙ্গে কম্পন অনুভূত হয়েছে। 

মৃদু কম্পন কলকাতায়4/7

মৃদু কম্পন কলকাতায়

মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও। রবিবারের ভূমিকম্পে উত্তরবঙ্গের পাহাড় এবং সমতলের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। 

মোট ছ'টি দেশে5/7

মোট ছ'টি দেশে

কম্পন অনুভূত হয়েছে মোট ছটি দেশে-- ভারত-সহ বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার ও চিনে।

ক্ষয়ক্ষতির খবর6/7

ক্ষয়ক্ষতির খবর

ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির কোনও খবর প্রাথমিক ভাবে মেলেনি। 

আতঙ্ক7/7

আতঙ্ক

তবে জানা গিয়েছে, কম্পন টের পেতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।