East Bengal IFA Shield 2025: 'কল্যাণীর স্নিগ্ধ মাটি, লাল-হলুদের শক্ত ঘাঁটি'! মশালের আগুনে পুড়ে ছারখার শ্রীনিধি...

Written BySubhapam Saha
Published: Oct 08, 2025, 05:44 PM IST|Updated: Oct 08, 2025, 05:44 PM IST

East Bengal vs Sreenidi Deccan: বিরাট জয়েই আইএফএ শিল্ড শুরু ২৯ বারের  চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের। কল্যাণীতে গিয়ে আই-লিগের দল শ্রীনিধি ডেকানকে গুঁড়িয়ে দিল। লাল-হলুদের হয়ে স্কোরশিটে নাম লেখালেন জয়, ক্রেসপো, হামিদ ও জিকসন

 East Bengal vs Sreenidi Deccan1/7

ইস্টবেঙ্গল বনাম শ্রীনিধি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত জুলাইয়ে কলকাতা লিগের ডার্বি (Kolkata Derby) হয়েছিল কল্যাণীতে। সেবার ইস্টবেঙ্গল ৩-২ গোলে হারিয়েছিল মোহনবাগানকে। 'কল্যাণী ইস্টবেঙ্গল ফ্যানক্লাব'-এর একটি হোর্ডিং চোখে পড়েছিল সেদিন। সেখানে লাল-হলুদে লেখা ছিল-'কল্যাণীর স্নিগ্ধ মাটি, লাল-হলুদের শক্ত ঘাঁটি'! 

 

East Bengal vs Sreenidi Deccan2/7

ইস্টবেঙ্গল বনাম শ্রীনিধি

১৩৫ তম আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচে ফের একবার ইস্টবেঙ্গল প্রমাণ করে দিল যে, মশালবাহিনীর পয়মন্ত শহর কল্যাণী। ২৯ বারের শিল্ড চ্যাম্পিয়ন দল বুধবার কল্যাণীতে আই-লিগের টিম শ্রীনিধি ডেকানের উপর গোলের রোডরোলার চালিয়ে দিল। 

 

East Bengal vs Sreenidi Deccan3/7

ইস্টবেঙ্গল বনাম শ্রীনিধি

অস্কার ব্রুজোঁর টিম বিদেশিহীন শ্রীনিধিকে ৪-০ গোলের মালা পরাল। গতকাল সর্বদলীয় সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গলের তরফে, বিনো জর্জ ক্যালকাটা রোয়িং ক্লাবে বসে জানিয়ে ছিলেন যে, আসন্ন সুপার কাপের কথা ভেবেই লাল-হলুদ পূর্ণশক্তির দল নামাবে। আর সেটাই করল ইস্টবেঙ্গল...

 

 East Bengal vs Sreenidi Deccan4/7

ইস্টবেঙ্গল বনাম শ্রীনিধি

হায়দরাবাদের দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল এদিন। ২১ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় ইস্টবেঙ্গল। মিগুয়েলের শট শ্রীনিধির গোলরক্ষক আদিল ফৈজল আটকে দিলেও ফিরতি বলে গোল করতে কোনও ভুলই করেননি অভিষেককারী জয় গুপ্তা। ৩৮ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সল ক্রেসপো।

East Bengal vs Sreenidi Deccan5/7

ইস্টবেঙ্গল বনাম শ্রীনিধি

প্রথমার্ধে ইস্টবেঙ্গল যেখানে শুরু করেছিল, দ্বিতীয়ার্ধে ঠিক সেখানেই শুরু করে তারা। উল্টে আরও গতিময় হয়ে ওঠে লাল-হলুদ। ৪৮ মিনিটে হামিদ আহদাদ স্কোরলাইন ৩-০ করেন। ৫২ মিনিটে শ্রীনিধির কফিনে শেষ পেরেক পুঁতে দেন জিকসন সিং। 

 

East Bengal vs Sreenidi Deccan6/7

ইস্টবেঙ্গল বনাম শ্রীনিধি

শেষবার ২০২১ সালে এই টুর্নামেন্ট হয়। মাঝে ২০২২-২০২৩-২০২৪ সালে হয়নি। চার বছর পর ফিরল আইএফএ শিল্ড। ইস্টবেঙ্গল ২৯বার শিল্ড জিতেছে। তারাই সর্বাধিক চ্যাম্পিয়ন। দেখা যাক এবার ৩০ নম্বর শিল্ড খেতাব আসে কিনা! 

 

East Bengal vs Sreenidi Deccan7/7

ইস্টবেঙ্গল বনাম শ্রীনিধি

আইএসএল লিগ ও শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান প্রথমে আইএফএ শিল্ড খেলতে গড়রাজি ছিল মোহনবাগান। কিন্তু পরে শতাব্দী প্রাচীন টুর্নামেন্টে খেলার বিষয়ে সম্মতি জানায় গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাব। আগামিকাল গোকুলাম কেরালার বিরুদ্ধে হোসে মোলিনার টিমের শিল্ডের প্রথম ম্যাচ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে