New App Baby Grok: বাজারে আসতে চলেছে নতুন অ্যাপ! ঘোষণা ইলন মাস্কের...

Written ByRajat Mondal
Published: Jul 25, 2025, 01:16 PM IST|Updated: Jul 25, 2025, 01:17 PM IST

বাজারে আসছে নতুন অ্যাপ। কদিন আগেই এক্স হ্যান্ডেলে জানান ইলন মাস্ক। বাচ্চাদের জন্য মূলত তৈরি হবে এই অ্যাপ। 

1/5

শীঘ্রই নতুন অ্যাপ বাজারে আসতে চলেছে। আর তা আনবে বিশ্বের ধনীতম ব্যক্তি এবং এক্সএআই((xAI)-এর কর্ণধার ইলন মাস্ক। নাম বেবি গ্রক। ছোটদের জন্য বিশেষভাবে তৈরি করা হবে এই অ্যাপ। এই অ্যাপ্লিকেশনে মূলত বাচ্চাদের কন্টেন্টই থাকবে। এক্স হ্যান্ডেলে এমনই জানান ইলন মাস্ক। তবে গত বছরে স্বয়ং ইলন মাস্ক জানিয়েছিলেন স্যোশাল মিডিয়া বাচ্চাদের জন্য কেন খারাপ। তার ঠিক এক বছর পর, তাঁর এই অ্যাপ লঞ্চের ঘোষণা। 

 

2/5

মাস্কের সংস্থা এক্স(অতীতে টুইটার)-এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম হল গ্রক। এই গ্রক হল একটি এআই চ্যাটবক্স। এই ধাঁচেই তৈরি হতে পারে বেবি গ্রক। এই এআই অ্যাপ বাচ্চাদের কথা মাথায় রেখে তৈরি করা হবে। এই অ্যাপে ডিজিটাল অ্য়াসিসটেন্স থাকবে। পাশাপাশী এটাও মাথায় রাখা হবে বাচ্চাদের হাতে যাতে অনুপযুক্ত বিষয় পৌঁছে না যায়। 

3/5

মাস্ক জানিয়েছেন এই অ্যাপের নাম আমেরিকার একটি কমিক্স চরিত্র থেকে অনুপ্রাণিত হয়েছে।  'বেবি গ্রুট' কমিক্স চরিত্র থেকে বেবি গ্রক নাম করা হয় এই অ্যাপের। তবে এই অ্যাপে কী কী ফিচার্স থাকবে, এতে বাচ্চারা কতটা সুবিধা পাবে এবং কবে এই অ্যাপ  বাজারে আসবে-এই সম্বন্ধে কিছুই জানাননি মাস্ক। তবে এটা তিনি পরিষ্কার জানিয়েছেন  যে, এই অ্যাপ বাচ্চাদের কথা মাথায় রেখে বানানো হয়েছে। 

4/5

গত বছরই মাস্ক বাচ্চাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করা নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন অত্যাধিক সোশ্যাল মিডিয়ার ব্যাবহার বাচ্চাদের ক্ষতি করে। মস্তিষ্কেরও ক্ষতি করে। এছাড়া ডোপামাইন লেভেলে প্রভাব ফেলে। মাস্ক আরও জানান বাজারে উপলব্ধ অ্যাপ যাতে বাচ্চারা ব্যবহার না করে সেই দিকে নজড় বাড়াতে হবে। তার ঠিক একবছর পরই, তাঁর সংস্থাই আনতে চলেছে বাচ্চাদের জন্য অ্যাপ। তবে এই অ্যাপ বাজারে প্রচলিত অ্যাপের চেয়ে কতটা আলাদা হবে, এখন সেটাই দেখার বিষয়। 

5/5

বেবি গ্রক অ্যাপ ইতিমধ্যে নেটিজেনদের মধ্যে সাড়া ফলেছে। আগ্রহ দেখিয়েছেন প্রচুর মানুষ। অনেকে এই উদ্যোগের প্রশংসাও করেছেন। নেটিজেনরা বলেছেন বাচ্চাদের পড়াশোনার জন্য এটি একটি খুব ভালো উদ্যোগ।