PF Rules change: পিএফ-এর নিয়মে ১২ বড় পরিবর্তন, প্রত্যেক কর্মীর জন্য যা জানা অত্যন্ত জরুরি...

EPF Rules change 2025: ২০২৫ সালে EPFO প্রভিডেন্ট ফান্ড বা PF সংক্রান্ত নিয়মে ১২টি পরিবর্তন এনেছে। কী কী সেই নিয়মগুলি। চলুন জেনে নেওয়া যাক-

| Dec 13, 2025, 08:21 PM IST
1/12

পিএফ-এর নিয়মে ১২ বড় পরিবর্তন

পাসবুক লাইট: EPFO তার সদস্যদের জন্য PF-এর ব্যালেন্স পরীক্ষা করতে আরও সহজ পদ্ধতি, Passbook Lite চালু করেছে।

2/12

পিএফ-এর নিয়মে ১২ বড় পরিবর্তন

যারা চাকরি পরিবর্তন করছেন, তাঁরা এখন সরাসরি পিএফ পোর্টাল থেকে ট্রান্সফার সার্টিফিকেট পিডিএফ ফর্ম্যাটে ডাউনলোড করতে পারবেন। আগে সদস্যরা কেবল পিএফ অফিসের মাধ্যমে এই সার্টিফিকেট পেতেন। এই ট্রান্সফার সার্টিফিকেট পিএফ স্থানান্তর ও ব্যালেন্স ট্র্যাক করতে সাহায্য করবে।

3/12

পিএফ-এর নিয়মে ১২ বড় পরিবর্তন

ইপিএফও তার অভ্যন্তরীণ অনুমোদনের স্তরগুলি পুনর্গঠন করেছে। যার ফলে দাবি নিষ্পত্তি এবং অনুমোদনগুলি আরও দ্রুত হবে।

4/12

পিএফ-এর নিয়মে ১২ বড় পরিবর্তন

ইপিএফও কর্মচারী তালিকাভুক্তি প্রকল্প ২০২৫: ১ নভেম্বর থেকে চালু হওয়া এই প্রকল্প নিয়োগকর্তাদের ২০১৭-র ১ জুলাই থেকে ২০২৫-এর ৩১ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে যেসব কর্মীরা এখনও পিএফ-এ নাম নথিভুক্তকরণ হয়নি, তাদের নাম নথিভুক্ত করা যাবে।

5/12

পিএফ-এর নিয়মে ১২ বড় পরিবর্তন

UAN তৈরির জন্য আধার-ভিত্তিক মুখ প্রমাণীকরণ বাধ্যতামূলক করা হয়েছে।  ১ আগস্ট থেকে EPFO-কে UAN তৈরি করতে UMANG অ্যাপে ফেস অথেনটিকেশন টেকনোলজি (FAT) বাধ্যতামূলকক করা হয়েছে।

6/12

পিএফ-এর নিয়মে ১২ বড় পরিবর্তন

ইপিএফও টাকা তোলার নিয়মগুলিকে আরও সহজ করেছে। সদস্যরা এখন তাদের ব্যালেন্সের সর্বোচ্চ ১০০% পর্যন্ত তুলতে পারবেন। টাকা তোলার জন্য পূর্ববর্তী ১৩টি বিভাগকে প্রত্যাহার করে তিনটি করা হয়েছে। অসুস্থতা, শিক্ষা ও বিয়ে। ১২ মাস চাকরি করার পরই এই সুযোগ পাওয়া যাবে।

7/12

পিএফ-এর নিয়মে ১২ বড় পরিবর্তন

যদি চাকরি চলে যায়, তবে পিএফের সম্পূর্ণ টাকা তোলার জন্য অপেক্ষার সময়কাল ২ মাস থেকে বাড়িয়ে ১২ মাস করা হয়েছে। ওদিকে ইপিএস (পেনশন) সম্পূর্ণ তোলার জন্য অপেক্ষার সময়কাল ২ মাস থেকে বৃদ্ধি করে ৩৬ মাস করা হয়েছে।

8/12

পিএফ-এর নিয়মে ১২ বড় পরিবর্তন

১৫ জানুয়ারি ২০২৫ থেকে, চাকরি পরিবর্তনের পরে পিএফ স্থানান্তর নিয়ম আরও সহজ করা হয়েছে। অনেক ক্ষেত্রে এখন আর নিয়োগকর্তার অনুমোদনের প্রয়োজন পড়বে না।

9/12

পিএফ-এর নিয়মে ১২ বড় পরিবর্তন

১ জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর EPFO-এর নতুন সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম (CPPS) এখন NPCI-এর মাধ্যমে সরাসরি যে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেনশন জমা করছে। 

10/12

পিএফ-এর নিয়মে ১২ বড় পরিবর্তন

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পিএফ জরিমানা মামলা নিষ্পত্তির জন্য ২০২৫ সালের অক্টোবরে বিশ্বাস প্রকল্প চালু করেছে EPFO। 

11/12

পিএফ-এর নিয়মে ১২ বড় পরিবর্তন

পেনশনভোগীদের আর তাদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য ব্যাংক বা ইপিএফও অফিসে যেতে হবে না। EPFO এখন ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক (IPPB) এর সঙ্গে চুক্তি করে ঘরে বসেই পেনশনভোগীদের তাদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সুযোগ করে দিয়েছে।

12/12

পিএফ-এর নিয়মে ১২ বড় পরিবর্তন

২০২৪-২৫ অর্থবছরের জন্য সরকার ইপিএফ সুদের হার ৮.২৫% নির্ধারণ করা হয়েছে। যা নিঃসন্দেহে অবসরকালীন সঞ্চয়কে আরও নিশ্চিত করে তোলে। ভালো রিটার্নের গ্যারান্টি দেয়।