Sourav Ganguly Becomes Head Coach: এই প্রথম হেড কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার এই খবর আসতেই খুশিতে ভাসছেন তার ভক্তরা। মসনদে মহারাজই...
1/6দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার বিদেশের মাটিতে শুরু করছেন নয়া ইনিংস। আসন্ন এসএ২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন তিনি। ইনস্টাগ্রামে ঘোষণা করে দিল দিল্লি ক্যাপিটালসের সিস্টার ফ্র্যাঞ্চাইজি
2/6ইনস্টাগ্রামে প্রিটোরিয়া ক্যাপিটালস বিবৃতি দিয়ে লিখেছে, 'ক্যাপিটালস শিবিরে রাজকীয় বিচক্ষণতা আনতে প্রস্তুত দ্য প্রিন্স! সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমাদের নতুন প্রধান কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।'
3/6সাউথ আফ্রিকা টি-২০ ক্রিকেট লিগের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হল এই প্রিটোরিয়া ক্যাপিটালস। ২০২৩ সালে রানার্স হলেও, গতবছর টুর্নামেন্টের গ্রুপ পর্যায় থেকেই ছিটকে যেতে হয়েছিল। সেকারণেই দলের হেড কোচ জোনাথন ট্রটকে ছেঁটে ফেলে পার্থ জিন্দালের দল দায়িত্ব দিল সৌরভকে। ইংরেজের জুতোয় পা গলাবেন সৌরভ...
4/6প্রাক্তন বিসিসিআই সভাপতি ২০০৮ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই রয়েছেন ক্রিকেট প্রশাসনে। প্রাক্তন সিএবি প্রেসিডেন্টকে এখন আইসিসি মেন'স ক্রিকেট কমিটির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। সৌরভকে পাওয়া গিয়েছে ইন্ডিয়ান সুপার লিগেও। ছিলেন এটিকে মোহনবাগানের ডিরেক্টরও।
5/6ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সৌরভ কিন্তু বেশ অভিজ্ঞ। আইপিএল এবং ডব্লিউপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। গতবছর জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট ডিরেক্টর অফ ক্রিকেটও হন তিনি। ২০১৯ সালে সৌরভ ডিসি-র মেন্টর ছিলেন। বিসিসিআই সভাপতি হওয়ার জন্য সেই পদ ছাড়তে হয়েছিল।
6/6সৌরভ এই প্রথম কোনও পেশাদার ক্রিকেট দলের পূর্ণ দায়িত্বপ্রাপ্ত হেড কোচ হচ্ছেন। ২০২৬ সালে ভারত-শ্রীলঙ্কায় যৌথ ভাবে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। ফলে সেই বছরের এসএ২০ লিগকে এগিয়ে আনা হয়েছে সংঘর্ষ এড়াতে। আগামী ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারির মধ্যে হবে এসএ২০ লিগ। প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচ হিসেবে সৌরভের প্রথম লক্ষ্য হবে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলে নিলাম থেকে সেরা খেলোয়াড়দের নির্বাচন করা।