Explosion at Supreme Court Pakistan WATCH: বধ্যভূমি পাকিস্তান! ভয়ংকর বিস্ফোরণে কেঁপে উঠল সুপ্রিম কোর্ট, প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি...রইল ভিডিয়ো...

Written BySoumitra Sen
Published: Nov 04, 2025, 02:34 PM IST|Updated: Nov 04, 2025, 02:45 PM IST

Explosion at Supreme Court in Pakistan: এ কী চলছে পাকিস্তানে? সুপ্রিম কোর্টে বিস্ফোরণ? ভয়ংকর...

সুপ্রিম কোর্টে বিস্ফোরণ?1/7

সুপ্রিম কোর্টে বিস্ফোরণ?

এ কী চলছে পাকিস্তানে? সুপ্রিম কোর্টে বিস্ফোরণ? এ যে ভয়ংকর ব্যাপার। তাহলে কি কোথাও কোনও নিরাপত্তা নেই? কী থেকে বিস্ফোরণ? কীভাবে?

ক্যান্টিনে2/7

ক্যান্টিনে

পাকিস্তানের সুপ্রিম কোর্টের ক্যান্টিনে বিস্ফোরণ! কী ভাবে বিস্ফোরণ সেখানে?

সিলিন্ডার ফেটে3/7

সিলিন্ডার ফেটে

জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের ক্যান্টিনে একটি সিলিন্ডার এই বিস্ফোরণের জন্য দায়ী। অন্তত পক্ষে ১২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার।

আতঙ্ক-হুড়োহুড়ি4/7

আতঙ্ক-হুড়োহুড়ি

ক্যান্টিনের ভিতরে এয়ার কন্ডিশনিং গ্যাস প্ল্যান্টে মেইন্টেনেন্স ওয়ার্ক চলাকালীন এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। খুব স্বাভাবিক ভাবেই আতঙ্কের বাতাবরণ তৈরি হয়ে যায়। আইনজীবীরা দৌড়োদৌড়ি শুরু করে দেন। ভিজিটর্সের মধ্যেও হুড়োহুড়ি পড়ে যায়!

বিপর্যয় মোকাবিলা5/7

বিপর্যয় মোকাবিলা

বিপর্যয় মোকাবিলা টিম দ্রুত চলে আসে অকুস্থলে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। 'বম্ব ডিসপোজাল স্কোয়াড' এসে পৌঁছয়। শুরু করে তদন্ত।

বিস্ফোরণের অভিঘাতে6/7

বিস্ফোরণের অভিঘাতে

ভয়ংকর বিস্ফোরণের অভিঘাতে আপাতত ক্য়াফেটেরিয়ার ফার্নিচার ভেঙে গিয়েছে বলে দেখা গিয়েছে। পুড়ো ছারখার, তছনছ অবস্থা। কোর্ট নম্বর ৬-এর ঘরেও এর প্রভাব পড়েছে।

কী কী পদক্ষেপ7/7

কী কী পদক্ষেপ

সংশ্লিষ্ট কর্তৃপক্ষও তদন্ত শুরু করেছে। পাশাপাশি কী সেফটি প্রসিডিওর নেওয়া যায়, সেটাও দেখা হচ্ছে।