Arjen Robben's Death Fact Check: প্রয়াত ডাচ কিংবদন্তি রবেন! শোকের ছায়া নেমে এল ফুটবলমহলে। রাতারাতি স্মৃতির পাতায় চলে গেলেন 'দ্য ফ্লাইং ডাচম্যান'? ঝড় উঠে গেল সোশ্যাল মিডিয়ায়...
1/6R.I.P. Arjen Robben! নেটপাড়ায় এই ট্যাগ ব্যবহার করে ফুটবল অনুরাগীরা এখন বিলাপ করছেন। তাঁরা ভাবতেই পারছেন না যে, কিংবদন্তি ডাচ ফুটবলার আরিয়েন রবেন আর নেই! স্মৃতির পাতায় চলে গিয়েছেন 'দ্য ফ্লাইং ডাচম্যান'!
2/6নেদারল্যান্ডসের প্রাক্তন অধিনায়ক গত ১৩ সেপ্টেম্বর মারা গিয়েছেন। নেটপাড়ার এক বিরাট অংশ এই খবরের বিরাট প্রচার করছে অনলাইনে। ঘটনাচক্রে জীবিত মানুষকে মৃত আর মৃত মানুষকে জীবিত বানানোর কারিগর এই সোশ্যাল মিডিয়া। রবেনের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে।
3/6ফেসবুকের এক ভাইরাল পেজই রবেনের মৃত্যুর পুরোপুরি ভুয়ো খবর ছড়িয়েছে বলেই অনুমান। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনও নির্ভরযোগ্য ডাচ বা আন্তর্জাতিক সংবাদমাধ্যম রবেনের মৃত্যুর খবর পরিবেশন করেনি। তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
4/6চেলসি, রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখ, এফসি গ্রোনিঞ্জেন বা ডাচ ফুটবল ফেডারেশনও কোনও আপডেট দেয়নি। ঘটনাচক্রে ৫ ফুট ১১ ইঞ্চির রবেন একুশ বছরের কেরিয়ারে এই ক্লাবগুলি এবং দেশের সঙ্গেই জড়িয়ে ছিলেন। রবেনের প্রয়াণে তারা কোনও শোকবার্তা দেবে না, তা হতে পারে না।
5/6৪১ বছরের রবেন বললেই সকলের চোখের সামনে ভেসে ওঠে বিশ্ববন্দিত উইঙ্গারের বাঁ-পায়ের কার্লার। তার সঙ্গেই রাইট উইং দিয়ে অসাধারণ রানও ছিল দেখার মতো। তাঁর প্রজন্মের বিখ্যাত খেলোয়াড়দেরই একজন ছিলেন রবেন।
6/6যাঁরা জানতে চাইছেন যে, আদৌ রবেন কি মারা গিয়েছেন? তাঁদের সোজা উত্তর- না। তিনি রীতিমতো জীবিত, সক্রিয় এবং নেদারল্যান্ডসে ফুটবলের বাইরেও জীবনযাপন করছেন, অন্তত যতক্ষণ না তার পরিবারের পক্ষ থেকে অন্যথা প্রমাণিত হয়।