Thai curry with deadly mushrooms: "বোন মাশরুম পছন্দ করত না... আমি মাশরুম খুব পছন্দ করি। কিন্তু যা ঘটেছে তারপর আমি আর কখনও মাশরুম স্পর্শ করব না।"
1/8জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক বন্ধু মাশরুম উপহার দিয়েছিল। সেই মাশরুম-ই বাড়িতে রান্না করে খেয়েছিল বাবা-মা। আর তার পরিণতি হল ভয়ংকর মর্মান্তিক।
2/8বিষাক্ত মাশরুম দিয়ে তৈরি থাই কারি খেয়ে বাড়িতেই মৃত্যু বাবা-মেয়ের। হাসপাতালে নিয়ে যাওয়ারও সময় পাওয়া যায়নি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের চিয়াং রাইতে।
3/8বিষাক্ত মাশরুম দিয়ে তৈরি থাই কারি খাওয়ার পর ৭৮ বছর বয়সী বুনপানের মুখ দিয়ে ফেনা বেরোতে শুরু করে। সেইসঙ্গে প্রচণ্ড খিঁচুনি। ওদিকে তাঁর ৪০ বছর বয়সী মেয়ে উইজিত্রাকে ভিতর থেকে বন্ধ শোওয়ার ঘরে অচেতন অবস্থায় পাওয়া যায়।
4/8তড়িঘড়ি দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান যে, বিষাক্ত মাশরুমের বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে বাবা-মেয়ের।
5/8উইজিত্রার বড় বোন ৪৯ বছর বয়সী থাটসানি বলেন,"আমার বোন সাধারণত মাশরুম পছন্দ করত না। আগে কখনও মাশরুম রান্নাও করেনি। এই মাশরুমগুলো ওর এক বন্ধু উপহার দিয়েছিল। তাই মা সেগুলো রান্না করেন। একটি তরকারি বানান। জানতেনও না যে, সেগুলি মারাত্মক বিষাক্ত।"
6/8থাটসানি জানান, আত্মীয়দেরও ওই মাশরুম দেওয়া হয়েছে। তবে তাঁরা এখনও সেগুলি রান্না করেননি। তিনি বলেন, 'আমি মাশরুম খুব পছন্দ করি। কিন্তু যা ঘটেছে তারপর আমি আর কখনও মাশরুম স্পর্শ করব না। কোনগুলো বিষাক্ত তা বলা কঠিন।'
7/8ওদিকে স্থানীয় প্রশাসন এই ঘটনার পর মাশরুমের নমুনা বিশ্লেষণের জন্য হাসপাতালে পাঠিয়েছে। গত জুলাইতেও উত্তর-পূর্ব থাইল্যান্ডের বুড়িরামে বন্য মাশরুম দিয়ে তৈরি তরকারি খেয়ে একই বাড়ির তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল।
8/8প্রসঙ্গত, সব মাশরুম বিষাক্ত না হলেও, বেশ কিছু মাশরুমে এমন বিষাক্ত পদার্থ থাকে যার কারণে মানুষ মারা যেতে পারে। কিছু মাশরুম লিভারকে ক্ষতিগ্রস্ত করে। অনেকসময় অঙ্গহানি ঘটে। কার্ডিয়াক অ্যারেস্টেরও কারণ হতে পারে।