Fire at Mall: শপিংমলে ভয়াবহ আগুন! পুড়ে ঝলসে মারা গেলেন ৭০ জন, ১১ নিখোঁজ; ধোঁয়া আর ছাইয়ের ভিতর থেকে উঠছে কান্না...

Fire at Iraq Mall: ভয়াবহ আগুন আল-কুত শহরের এক শপিংমলে। আল-কুত শহরের হাইপারমার্কেটের এই আগুনে মারা গিয়েছেন প্রায় ৭০ জন। কীভাবে আগুন?

| Jul 18, 2025, 02:09 PM IST
1/7

শপিংমলে আগুন

ইরাকের আল-কুত শহরের একটি শপিং মলে লাগল ভয়াবহ আগুন।

2/7

৬৯ জন

সেই আগুনে অন্তত ৬৯ জন মারা গিয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

3/7

রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলছে আগুন

সোশ্যাল মিডিয়ায় মর্মান্তিক এই দুর্ঘটনার বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে-পড়া সেই সব ভিডিয়োতে দেখা গিয়েছে, আল-কুত শহরে রাতের অন্ধকারে একটি পাঁচতলা বিল্ডিংয়ে দাউদাউ করে আগুন জ্বলছে। 

4/7

আগুনের সঙ্গে লড়াই

দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করছেন।

5/7

একতলা থেকে পাঁচতলায়

কী ভাবে আগুন? আগুনের সূত্রপাত বুধবার রাতের দিকে। প্রথম তলায় একটি এসি বিস্ফোরণের মাধ্যমে আগুন ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে সেখান থেকে পুরো পাঁচতলায় ছড়িয়ে পড়ে আগুন। পারফিউম ও কসমেটিক্সের ফ্লোরেই প্রথম আগুন বলে জানা গিয়েছে।

6/7

জীবিত উদ্ধার

৬৯ জন মারা গেলেও ৪৫ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। 

7/7

শোকার্তের ভিড়

তবে, হাসপাতাল ও মর্গে স্বজনদের খোঁজে অসংখ্য মানুষ ভিড় করছেন। হাসপাতাল আর শপিং মলের ধ্বংসস্তূপের মধ্যে ছুটে বেড়াচ্ছেন শোকার্ত মানুষ।