Digha Jagannath Dham Rathjatra 2025: এবছর রথের রশিতে প্রথম পড়বে টান, দীঘার জগন্নাথ ধামে স্নানযাত্রার বিরাট আয়োজন... রইল অনুষ্ঠানসূচী...

Published: Jun 10, 2025, 11:59 AM IST|Updated: Jun 10, 2025, 11:59 AM IST

Digha Jagannath Dham Snanjatra: দীঘায় জগন্নাথ ধাম মন্দিরের দ্বারোদ্ঘাটনের পর এবারই প্রথম সেখানে রথযাত্রার আয়োজন হতে চলেছে। সেই নিয়ে এখন জোর চর্চা দীঘাজুড়ে। কলকাতার ইসকন এবং দীঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি কমিটির সূত্রে খবর, ২৭ জুন রথের দিন এবার দীঘায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরেই রথযাত্রার উদ্বোধন হবে। এবছর দীঘাতেই হবে রথের আয়োজন। জানা গিয়েছে, উল্টোরথের দিন অবশ্য কলকাতায় ইসকনের রথযাত্রায় উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী।

কিরণ মান্না: লোকগাথায় আছে, মাসির বাড়ি থেকে বাড়ি ফেরার পর লক্ষ্মী জগন্নাথের উপর রাগ করে থাকেন। তাই, তাঁকে ঘরে ঢুকতে দেন না। পরে তিনি গৃহপ্রবেশ করেন। তাই, ৬ এবং ৭ জুলাই মন্দিরের বাইরেই রথে দর্শন দেবেন ভগবান। ৮ জুলাই মন্দিরে প্রবেশ করবে তিনি। তাই এবছর দীঘায় রথযাত্রা ঘিরে বিপুল জনসমাগমের সম্ভাবনা রয়েছে। তাই নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করতে চায় ট্রাস্টি কমিটি এবং জেলা প্রশাসন।   

 জগন্নাথ দেবের স্নানযাত্রা1/9

জগন্নাথ দেবের স্নানযাত্রা

১১ জুন জগন্নাথ দেবের স্নানযাত্রা। ১২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত শাস্ত্রীয় বিধি মেনেই জগন্নাথ, বলরাম ও শুভদ্রা অন্তরালে থাকবেন। কারণ, ওই সময় তাঁদের জ্বর আসবে। তাই ওই ক’দিন ভক্তদের দর্শন বন্ধ থাকবে মন্দিরে। 
দীঘার জগন্নাথ ধাম 2/9

দীঘার জগন্নাথ ধাম

রাধারমন দাস জানিয়েছেন, দীঘার জগন্নাথ ধাম মন্দির থেকে এক কিলোমিটার দূরে একটি ছোট জগন্নাথ মন্দির রয়েছে। সেখানেই পাশে আরও একটি মন্দির বানানো হচ্ছে। সেটি হবে মাসির বাড়ি

3/9

ইসকন সূত্রে খবর, মন্দিরের পরিচালন কমিটি রথযাত্রার আয়োজন নিয়ে প্রাথমিক বৈঠকে বসতে চলেছে। রাজ্য তথা দেশের পাশাপাশি বিদেশ থেকেও বহু ভক্ত এবার দীঘার রথযাত্রায় উপস্থিত থাকবেন বলে খবর।  পাশাপাশি উদ্বোধনের পর থেকে এদিন পর্যন্ত ২৫ লক্ষের বেশি ভক্ত দীঘার মন্দিরে এসেছেন বলে দাবি মন্দির কমিটির। 
স্নান-যাত্রা4/9

স্নান-যাত্রা

আগামীকাল স্নান-যাত্রা!

এখানে ১১ই জুন (স্নান-যাত্রা) উপলক্ষে দীঘা জগন্নাথ মন্দির ও ইসকন কলকাতার অনুষ্ঠানসূচি দেওয়া হলোঃ

জগন্নাথ ধাম5/9

জগন্নাথ ধাম

জগন্নাথ ধাম, দীঘা তারিখ: ১১ই জুন ২০২৫

সময়সূচি:6/9

সময়সূচি:

সকাল ৯টা – পাহাণ্ডি বিজয় সকাল ১১টা – ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা ও সুদর্শনের স্নান (স্নান-যাত্রা) দুপুর ১টা থেকে রাত ৮টা – গজবেশ দর্শন (হস্তিবেশে রূপদর্শন)

 

7/9

আবার ২৬শে জুন থেকে দর্শন শুরু হবে এবং ২৭শে জুন তাঁরা তাঁদের মাসির বাড়ি যাত্রার জন্য রথে আরোহণ করবেন।

দর্শন বন্ধ 8/9

দর্শন বন্ধ

এর পর, ১২ই জুন থেকে ২৫শে জুন পর্যন্ত শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর দর্শন বন্ধ থাকবে।

 ইসকন কলকাতা9/9

ইসকন কলকাতা

২) ইসকন কলকাতা: স্থান: নজরুল মঞ্চ, সাউদার্ন পার্ক, রবীন্দ্র সরোবরের কাছে সময়: বিকেল ৩:৩০ থেকে সন্ধ্যা ৭টা তারিখ: ১১ই জুন