Red Road: শহর জুড়ে নাকা চেকিং, ১৩টি জোনে ভাগ রেড রোড! স্বাধীনতা দিবসের চূড়ান্ত প্রস্তুতি কেমন?

Published: Aug 14, 2025, 05:25 PM IST|Updated: Aug 14, 2025, 05:25 PM IST

Independence Day Kolkata: রেড রোডে স্বাধীনতা দিবসের প্রস্তুতি। শহরকে নিরাপদ রাখতে প্রায় পাঁচ হাজার পুলিস মোতায়েন করা হবে। যার মধ্যে ১২০০ থেকে ১৫০০ পুলিসকর্মী শুধুমাত্র রেড রোড এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা পরিচালনা করবেন।

West Bengal Independence Day 20251/8

স্বাধীনতা দিবসে নজরদারি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত পোহালেই দেশের স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার বিষয়ে বাড়তি নজরদারির ব্যবস্থা করছে পুলিস। 

West Bengal Independence Day 20252/8

স্বাধীনতা দিবসে নজরদারি

রেড রোড এবং সংলগ্ন এলাকাকে ১৩টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্ব দেওয়া হয়েছে একজন করে ডেপুটি কমিশনারকে। ডিসিদের অধীনে থাকবেন একাধিক এসির নেতৃত্বে বিশাল বাহিনী। 

 

West Bengal Independence Day 20253/8

স্বাধীনতা দিবসে নজরদারি

⁠নিরাপত্তায় প্রায় অতিরিক্ত পাঁচ হাজারের বেশি পুলিসকর্মীকে মোতায়েন হচ্ছে। রাস্তায় থাকবেন পাঁচজন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার। 

West Bengal Independence Day 20254/8

স্বাধীনতা দিবসে নজরদারি

 ২০ ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকও রাস্তায় থাকবেন। রেড রোডের কাছে চারটি জায়গাতে থাকবে কমান্ডো বাহিনী। ⁠দুই জায়গাতে থাকবে কিউআরটি।

West Bengal Independence Day 20255/8

স্বাধীনতা দিবসে নজরদারি

৬টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে নজরদারি চালানোর জন্য। এছাড়া ৮টি মোটরসাইকেল টিম এবং গোয়েন্দাদের টিম নজরদারি চালাবে ওই প্যারেড সংলগ্ন এলাকা জুড়ে।

West Bengal Independence Day 20256/8

স্বাধীনতা দিবসে নজরদারি

ড্রোনের সাহায্যেও চলবে নজরদারি। ⁠নিরাপত্তার স্বার্থে রেড সংলহ্ন বারোটি জায়গাতে বালির বাঙ্কার তৈরি করা হয়েছে।

West Bengal Independence Day 20257/8

স্বাধীনতা দিবসে নজরদারি

শহরের হোটেল, অতিথি শালা, বাজার, শপিং কমপ্লেক্স,মেট্রো এবং রেল স্টেশনের বাইরে বিশেষ নজরদারি চালানোর কথা বলা হয়েছে লালবাজারের তরফে।

West Bengal Independence Day 20258/8

স্বাধীনতা দিবসে নজরদারি

অতিরিক্ত ওসির নেতৃত্বে শহরে ঢোকা এবং বেরনোর পয়েন্টগুলিতে তল্লাশি চলবে। আগামী শুক্রবার ৭৯তম স্বাধীনতা দিবস পালিত হবে দেশ জুড়ে। সর্বত্রই এই দিন বাড়তি নজরদারির বন্দোবস্ত করা হয়।