SIR in Bengal: রহিম নবির বন্ধু ও প্রাক্তন ফুটবলার মেহেতাব হোসেনকেও শুনানিতে ডাকা হয়েছিল
1/6এসআইআর-এ ডাক পাওয়া এখন খুব স্বাভাবিক ব্য়াপার হয়ে গিয়েছে। এমন এমন লোকজনকে কমিশন ডাকছে যা শুনলে অবাক হয়ে যেতে হয়। এবার কমিশনের শুনানিতে ডাক পড়ল ভারতীয় জাতীয় ফুটবল দলের অধিনায়ক রহিম নবি। -তথ্য-বিধান সরকার
2/6প্রাক্তন এই ফুটবলারের অভিজ্ঞতা হল, নির্বাচন কমিশন বিশ্বাস করতে পারছে না যে আমরা ৭ ভাই। -তথ্য-বিধান সরকার
3/6গত ২৮শে জানুয়ারি রহিম নবির এসআইআরের শুনানি ছিল পান্ডুয়া কৃষক বাজারে। কিন্তু সেই দিন না যেতে পারায় আজ শুনানি কেন্দ্রে যান সৈয়দ রহিম নবি। পান্ডুয়ায় ২৭৪ নম্বর বুথের ভোটার নবি। -তথ্য-বিধান সরকার
4/6আদতে পান্ডুয়ার বাসিন্দা হলেও হাওড়ায় তাঁর ফ্ল্যাট আছে। অধিকাংশ সময় তিনি কলকাতাতেই থাকেন। শুনানির নোটিশ পেয়ে আসেন পান্ডুয়ায়। ২০১৬ সালে পান্ডুয়া বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়ে পরাজিত হয়েছিলেন। -তথ্য-বিধান সরকার
5/6রহিম নবি বলেন, আমরা যে ৭ ভাই নির্বাচন কমিশন বিশ্বাস করতে পারছে না। আমরা এতগুলো ভাই একসঙ্গে থাকি। জাতীয় দলের সিনিয়র জুনিয়র মিলিয়ে প্রায় ১০০ টা ম্যাচ খেলেছি,অধিনায়ক ছিলাম। কলকাতার তিন প্রধান দলের হয়েও খেলেছি। -তথ্য-বিধান সরকার
6/6উল্লেখ্য, রহিম নবির বন্ধু ও প্রাক্তন ফুটবলার মেহেতাব হোসেনকেও শুনানিতে ডাকা হয়েছিল। নবি বলেন, আমাকেও হেয়ারিংয়ে ডাকা হচ্ছে। নিশ্চয়ই ডাকবে,আমি সব সময় সাথ দেব। কিন্তু সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। ৯০ বছরের মানুষদের হেয়ারিং এ ডেকে হেনস্থা করা হচ্ছে । বয়স্ক মানুষদের এখন প্রমাণ দিতে হবে আমরা ভারতীয় নাগরিক কিনা। ভারতীয় দলে আমি যখন খেলেছি সেগুলো ফেরত নিয়ে নিই। আমার বাড়ির প্রত্যেককেই ডাকা হয়েছে। ওদের কাজই হচ্ছে মানুষকে হেনস্থা করা। আমার নাম ঠিক আছে কিনা,আমি এখানকার বাসিন্দা কিনা এগুলো দেখতে চেয়েছে। মোদী, অমিত শাহ ও জ্ঞানেশ কুমার এরা এখানে এসে সংবিধান ঠিক করবে। বাংলার মানুষকে এরা এভাবে আটকাতে পারবে না। -তথ্য-বিধান সরকার