Indian Cricketer Arrested For Drunk Driving: বিশ্বকাপের আগেই চলে এল BIG BREAKING! গ্রেফতার হলেন দেশের তারকা ব্যাটার। মদ্যপ হয়ে SUV চালিয়ে আরও ৩ গাড়ির ক্ষতি করে দিলেন
1/7বহু বছর পর ফের খবরে দেশের প্রাক্তন ক্রিকেটার জ্যাকব মার্টিন। সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রাক্তন সতীর্থ মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে গ্রেফতার হলেন!
2/7একদা দেশের তারকা ব্যাটার ভাদোদরা আকোটা এলাকার পুনীত নগর সোসাইটির কাছে নিজের এমজি হেক্টর চালাচ্ছিলেন। তিনি মদের ঘোরে মার্টিন হেক্টর চালিয়ে গিয়ে পার্ক করা তিন গাড়িতে (কিয়া সেলটস, হুন্ডাই ভেন্যু এবং মারুতি সেলেরিও) সজোরে ধাক্কা মারেন।
3/7ক্ষতিগ্রস্ত গাড়িগুলির মালিকরা জ্যাকবের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেন। এরপর পুলিস ক্রিকেটারের বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্তের অংশ হিসেবে স্থানীয় পুলিশ জ্যাকবের গাড়িটিও জব্দ করেছে।
4/7এই প্রথম নয় যে জ্যাকব ভুল কারণে শিরোনামে। ২০০৩ সালে এক মানব পাচার মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০১১ সালে তিনি দিল্লিতে গ্রেফতার হন। ২০১৮ সালের ডিসেম্বরে তিনি এক বড় সড়ক দুর্ঘটনায় পড়েন এবং তাঁকে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল।
5/7৫২ বছর বয়সী ক্রিকেটার ১৯৭২ সালের মে মাসে গুজরাতের ভদোদরায় জন্মন। ১৯৯৯ থেকে ২০০১ সালের মধ্যে দেশের হয়ে ১০টি ওডিআই খেলেছেন। যেখানে তিনি ২২.৫৭-এর গড়ে ১৫৮ রান করেন। তাঁর সেরা ইনিংস ছিল ২০০০ সালে পাকিস্তানের বিরুদ্ধে পার্থে। যেখানে তিনি ৩৯ রান করেছিলেন।
6/7প্রথম শ্রেণির ক্রিকেটে জ্যাকব ১৩৮ ম্যাচে ৪৬.৬৫ গড়ে ৯১৯২ রান করেছেন। ২৩টি সেঞ্চুরি ও ৪৭টি হাফ-সেঞ্চুরি রয়েছে। তিনি বহুবার ভদোদরার অধিনায়কত্বও করেছেন। করেছেন। ২০০০-০১ মরসুমে রঞ্জি ট্রফি জিতেছেন। তিনি একমাত্র ষষ্ঠ খেলোয়াড় যিনি রঞ্জি ট্রফির এক মরসুমে ১০০০-এর বেশি রান করেছেন। ১৯৯৮-৯৯ মরসুমে যা এসেছিল।
7/7খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর ২০১৬-১৭ রঞ্জি ট্রফি মরসুমে ভদোদরার প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি গুজরাতে ইউক্লিন নামের একটি লন্ড্রি ও ড্রাই-ক্লিনিং কোম্পানির আউটলেট পরিচালনা করেন।