Mahalaya 2025: ভগীরথীতে ফের কুমির আতঙ্ক, মহালয়ায় তর্পণের আগে জলবোমা ফাটাল বন দফতর

Published: Sep 21, 2025, 05:25 PM IST|Updated: Sep 21, 2025, 05:25 PM IST

Mahalaya 2025: ভোর থেকে বনদপ্তরের কর্মীরা উপস্থিত থেকে এলাকাবাসী ও তীর্থযাত্রীদের নিরাপত্তার বার্তা পৌঁছে দেন

কালনার ঘাটে তর্পণ1/5

কালনার ঘাটে তর্পণ

ভাগীরথীর বুক জুড়ে আবারও কুমির আতঙ্ক। তর্পণ করতে এসে আতঙ্কে ভুগছিলেন কালনা ও বাইরে থেকে আসা বহু মানুষ। কালনার মালতিপুর ঘাটের অদূরেই শুক্রবার দেখা গিয়েছিল কুমিরের। আর আজ মহালয়ার সকালেই সেই ঘাটে চলছে তর্পণ অনুষ্ঠান। ভক্তদের নিরাপত্তায় সতর্ক বনদফতরও। -তথ্য ও ছবি-সঞ্জয় রাজবংশী

জলবোমা2/5

জলবোমা

রবিবার সকাল থেকে ঘাট চত্বর জুড়ে শুরু হয় সচেতনতা প্রচার। পাশাপাশি কুমির তাড়াতে নদীতে ফাটানো হয় জল বোমা। -তথ্য ও ছবি-সঞ্জয় রাজবংশী

নয়া উদ্যোগ বনদফতরের3/5

নয়া উদ্যোগ বনদফতরের

ভোর থেকে বনদপ্তরের কর্মীরা উপস্থিত থেকে এলাকাবাসী ও তীর্থযাত্রীদের নিরাপত্তার বার্তা পৌঁছে দেন। নিরাপদে তর্পণ সম্পন্ন হোক—এমনই উদ্যোগ বনদফতরের। -তথ্য ও ছবি-সঞ্জয় রাজবংশী

কুমির4/5

কুমির

ভাগীরথীর জলস্তর বাড়ছে, কুমিরের আতঙ্ক পিছু ছাড়ছে না কালনাবাসীকে। একবার তো শহরে ঘুরে বেড়িয়েছিল বিশাল ঘড়িয়াল। মহালয়া উপলক্ষে পিতৃপুরুষদের পারলৌকিক ক্রীয়াকর্মের জন্য বহু দূরদূরান্ত থেকে কালনার ভাগীরথীর তীরে ঘাটগুলিতে হাজার হাজার মানুষের সমাগম হয় । তাই বিশেষ নজরদারি এবং নিরাপত্তা থাকবে ঘাট গুলিতে পৌরসভার পক্ষ থেকে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। -তথ্য ও ছবি-সঞ্জয় রাজবংশী

কালনা5/5

কালনা

গতকাল শুক্রবার কালনা পৌরসভা ও পুলিস প্রশাসনের তরফে মহিষমর্দিনী তলাঘাট পরিদর্শন করা হয়। এরপর শনিবার  পৌরসভার পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুন্যার্থীদের সুরক্ষায়  ভাগীরথীর নির্দিষ্ট একটি অংশ জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে সেই এলাকায় নির্বিঘ্নে স্নান ও তর্পণ করা যায়।শুধু তাই নয়, ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে নদীর জলে টান বা হঠাৎ জলস্তর বৃদ্ধি পেয়ে দুর্ঘটনা এড়াতেও সতর্ক রয়েছে পৌরসভা। নিরাপত্তার এই উদ্যোগে খুশি ভক্তরা। স্নান করতে আসা অনেকেই জানান, এই ব্যবস্থা আমাদের মনে ভরসা জোগাচ্ছে। ভয়-ডর ছাড়াই আমরা মহালয়ার তর্পণ করতে পারব। -তথ্য ও ছবি-সঞ্জয় রাজবংশী