New Rules from September 2025: ক্রেডিট কার্ড থেকে FD-র সুদের হার, আগামী মাস থেকে ৫ নিয়মে বড় বদল, টান পকেটে...

Published: Aug 26, 2025, 02:52 PM IST|Updated: Aug 26, 2025, 03:16 PM IST

New Rules: রুপো কেনাবেচায় নতুন নিয়ম আনছে সরকার। হলমার্ক রুপো নিয়ে নতুন নিয়ম আনছে সরকার। এতে রুপোর দামে প্রভাব পড়তে চলেছে

১ সেপ্টেম্বর1/7

১ সেপ্টেম্বর

প্রতিটি মাসেই সরকারি নিয়মে কিছু না কিছু বদল আসে। আগামী ১ সেপ্টেম্বর মাস থেকে বদল যাচ্ছে বেশকিছু নিয়ম। জেনে নিন ওইসব নিয়ম। কারণ এর প্রভাব পড়তে পারে আপনার পকেটও।

বড় বদল2/7

বড় বদল

এসবিআইয়ের ক্রেডিট কার্ড ব্যবহার করুন বা এলপিজি সিলিন্ডার ব্যবহার করুন, ১ সেপ্টেম্বর থেকে নিয়মে অনেক কিছুই বদল হচ্ছে। 

রুপোর দাম3/7

রুপোর দাম

রুপো কেনাবেচায় নতুন নিয়ম আনছে সরকার। হলমার্ক রুপো নিয়ে নতুন নিয়ম আনছে সরকার। এতে রুপোর দামে প্রভাব পড়তে চলেছে। ফলে রুপো কেনা বা রুপোর উপরে যদি বিনিয়োগ করতে চান তাহলে অপেক্ষা করুন।

ক্রেডিট কার্ড4/7

ক্রেডিট কার্ড

এসবিআই ক্রেডিট কার্ডের নিয়মে কিছু বদল আসছে। এর ফলে কার্ড দিয়ে তেল বা কোনও বিল পেমেন্ট করতে গিয়ে তার ফেলিওর হলে ২ শতাংশ জরিমানা হবে।

এলপিজি5/7

এলপিজি

দামে বদল হতে পারে এলপিজি সিলিন্ডারের। তবে তা নির্ভর করবে আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপরে।

 

এটিএম6/7

এটিএম

কিছু কিছু ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার নিয়মে বদল হচ্ছে। এটিএমে টাকা তোলার উপরে চার্জ বসতে পারে। ফলে অনলাইন পেমেন্টে যাওয়াই ভালো।

 

এফডির সুদের হার7/7

এফডির সুদের হার

বদল হতে পারে  ফিক্সড ডিপোজিটের সুদের হার। বেশিরভাগ ব্যাঙ্কই এক্ষেত্রে সুদ দিচ্ছে ৬.৫-৭.৫ শতাংশ হারে। জল্পনা রয়েছে এই হার কমতে পারে। ফলে এফডি করতে গেলে অপেক্ষা করুন।