Durga Puja 2025: নবমীর সকাল থেকে দুর্যোগ শুরু উত্তরঙ্গে। ডুয়ার্সের ওদলাবাড়িতে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া! হাওয়ার দাপটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দুটি পুজোর লাইট গেট।
1/6জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহানবমীর সকালে বিপত্তি। ডুর্য়াসের ওদলাবাড়িতে ঝোড়ো হাওয়ার হু়ড়মুড়িয়ে ভেঙে পড়স দুটি পুজোর গেট! অল্পের জন্য় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন দর্শনার্থীরা।
2/6ফের সাগরে চোখ রাঙাছে নিম্নচাপ। নবমী থেকে হাওয়া বদল।
3/6বৃষ্টি, সঙ্গে ঝোড়া হাওয়া। আজ, বুধবার সকাল থেকে দুর্যোগে শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গে।
4/6ঝোড়ো হাওয়া দাপট এতটাই ছিল যে, সকাল ১০টা নাগাদ ওদলাবাড়ির বিধান পল্লী সর্বজনীন দুর্গা মন্দিরের সামনে লাইটের গেট ভেঙে পড়ে। তখন অবশ্য ওই পুজো মণ্ডপে কোনও দর্শনার্থী ছিলেন না। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
5/6বেলা ১১টা নাগাদ দুর্গা মন্দির থেকে ১০০ মিটার দূরে 'আমরা সবাই' ক্লাবের লাইটে গেটটি ভেঙে পড়ে রাজ্য সড়কে। ব্যাহত হয় যান চলাচল।
6/6দুর্ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরেও। ভোররাতে ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ে পীরতলা মোড়ে একটি পুজোর লাইটের গেট। হতাহতের অবশ্য় কোনও খবর নেই।