Gold Price: গত ডিসেম্বর দু'দফায় দাম কমানো হয় সোনার। নতুন বছরের একলাফে বাড়ল সোনার দাম। যা শুনলে চক্ষু চড়কগাছ হবেই হবে।
Jan 15, 2025, 11:29 PM IST
1/7
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে আকাশছোঁয়া সোনার দাম। ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৫৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
2/7
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বুধবার (১৫ জানুয়ারি) এ দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
photos
TRENDING NOW
3/7
এর আগে গত ২৪ ও ৩০ ডিসেম্বর দু’দফা সোনার দাম কমানো হয়। দু’দফা দাম কমানোর পর এখন দাম বাড়ানো হল।
4/7
বুধবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
5/7
নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৫৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৯৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
6/7
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৪৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮০৫ টাকা কমিয়ে ৯৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
7/7
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপোর দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপোর দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপোর দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপোর দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.