Gold Price: পুজোর মাস পড়তেই ধরাছোঁয়ার বাইরে চলে গেল সোনা-রুপোর দাম! দসেরা-দীপাবলিতে এবার...বিশেষজ্ঞরা বলছেন...

Gold Rate Today: বিশেষজ্ঞরা বলছেন, দশেরা ও দীপাবলির মতো উৎসব যত এগিয়ে আসবে, তত...

| Sep 01, 2025, 04:32 PM IST
1/8

সোনা-রুপোর দর...

Gold Rate Today all time high

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অগাস্টের শেষ ১০ দিনেই প্রতি ১০০ গ্রাম সোনার দাম ৩০,০০০ টাকারও বেশি বেড়েছিল। যা সাম্প্রতিককালে সর্বোচ্চ উত্থান। 

2/8

সোনা-রুপোর দর...

Gold Rate Today all time high

এখন দসেরা ও দীপাবলির মতো উৎসব যত এগিয়ে আসবে, তত সোনার দাম আরও বাড়বে বলে ভবিষ্যদ্বাণী করছেন বিশেষজ্ঞরা। কারণ বিশেষজ্ঞদের কথায়, সোনার দাম বৃদ্ধির মূল কারণই হল উৎসবের মরশুমে সোনা কেনার চাহিদা। 

3/8

সোনা-রুপোর দর...

Gold Rate Today all time high

আসন্ন উৎসবের মরশুমের আগে আরও বেশি সংখ্যক লোক সোনা ও রুপো কেনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 

4/8

সোনা-রুপোর দর...

Gold Rate Today all time high

আজ যেমন সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে ২৪ ক্যারেট খাঁটি সোনার দাম। প্রতি ১০ গ্রামে ৯৩০ টাকা বেড়ে দাম হয়েছে ১০৫,৮৮০ টাকা। 

5/8

সোনা-রুপোর দর...

Gold Rate Today all time high

অন্যদিকে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৮৫০ টাকা বেড়ে ৯৭,০৫০ টাকা হয়েছে। 

6/8

সোনা-রুপোর দর...

Gold Rate Today all time high

একইরকমভাবে, ১৮ ক্যারেট সোনার দামও আজ প্রতি ১০ গ্রামে ৭০০ টাকা বেড়ে ৭৯,৪১০ টাকা হয়েছে। 

7/8

সোনা-রুপোর দর...

Gold Rate Today all time high

সেপ্টেম্বর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সোনার সঙ্গে রুপোর দামও রেকর্ড মাত্রায় পৌঁছেছে। ১০০ গ্রাম রুপোর দাম ১০০ টাকা বেড়েছে।

8/8

সোনা-রুপোর দর...

Gold Rate Today all time high

ফলে রুপোর দাম প্রতি কেজি ১০০০ টাকা বেড়ে ১,২৬,০০০ টাকায় দাঁড়িয়েছে। আর ১০০ গ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ১২,৬০,০০০ টাকা।