Gold Price: সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে কমল হলুদ ধাতুর দর। গতকালের তুলনায় যদিও সামান্য কমেছে দাম।
1/6জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৫ সেপ্টেম্বর, সোমবার একটু হলেও স্বস্তি পেলেন মধ্যবিত্তরা। আজ কিছুটা কমেছে সোনার দাম। তবে তা এখনও প্রতি ১০ গ্রামে ১.১০ লক্ষের কাছাকাছি রয়েছে।
2/6অপরদিকে, রুপোর দাম বাড়তে থাকছে। কারণ বাজারে আশা করা হচ্ছে যে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার আবার কমাতে পারে।
3/6সোমবার ১৫ সেপ্টেম্বর কলকাতায় ১০ গ্ৰাম ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ১৮০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্ৰাম সোনার দাম ১ লক্ষ ১১ হাজার ৬০ টাকা।
4/6অন্যদিকে, রুপোর দামও এক লাখের গন্ডি টপকেছে আগেই। ১ কেজি রুপোর দাম ১ লাখ ৩৩ হাজার।
5/6২০২৫ সালে সোনার দাম ২০০৫ সালের তুলনায় প্রায় ১,২০০ শতাংশ বেড়েছে।
6/6৯ সেপ্টেম্বর সোনা প্রতি ১০ গ্রামে ১,০৯,৮৪০-এ পৌঁছে রেকর্ড তৈরি করেছিল।