Gold Rate Today: ধনতেরাসের আগেই রেকর্ডচূড়ায় সোনা, বছর না পেরোতেই কি ১০ গ্রাম দেড় লাখ? রুপোও ছেড়ে কথা বলছে না...

Published: Oct 16, 2025, 01:16 PM IST|Updated: Oct 16, 2025, 01:16 PM IST

Gold Price in India: ধনতেরাস মানেই তো সোনাদানার কেনাকাটি। অনেকেই মনে করেন যে ধনতেরাসে সোনা বা রুপোর কিছু কিনলে পরিবারে সুখ-সমৃদ্ধি আসে। আপনারও যদি ধনতেরাসে সোনা বা রুপোর কিছু কেনার পরিকল্পনা থাকে, তাহলে এবার কিন্তু খরচ বেশ অনেকটাই হবে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কালীপুজোর আগেই ধনতেরাস। উত্সব মরসুমে এবং দীপাবলির সময় লোকেরা সোনা কেনাকে শুভ বলে মনে করে। এমন পরিস্থিতিতে ক্রমাগত বাড়তে থাকা সোনার দাম সাধারণ ভারতীয়দের নাগালের বাইরে হয়ে যাচ্ছে। ২৪ ক্যারেট সোনা বিনিয়োগের জন্য ভাল বলে মনে করা হয়। তা থেকে গয়না তৈরি হয় না। ২২ ক্যারেট সোনা দিয়ে গহনা তৈরি করা হয়। তবে ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট উভয়ের দাম বৃদ্ধির কারণে এটি কিনতে লোকজনের অসুবিধা হতে পারে।

সোনার দাম বৃদ্ধি1/11

সোনার দাম বৃদ্ধি

আজকের বাজারে সোনার দাম আরও বৃদ্ধি পেয়েছে। সকাল ৯টা ৩১ মিনিটে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১,২৭,৯৮৩টাকা যা আগের দিনের তুলনায় ৭৭৩ টাকা বেশি। এদিন সোনার সর্বনিম্ন দাম ছিল ১,২৭,৬০৪ টাকা এবং সর্বোচ্চ দাম ছিল ১,২৮,৩৯৫ টাকা প্রতি ১০ গ্রাম।

২৪ ক্যারেটের সোনার দাম2/11

২৪ ক্যারেটের সোনার দাম

আজ, ১৬ অক্টোবর ২৪ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৩ হাজার ৯৪৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ১৮৮ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ১ কোটি ৩৫ লক্ষ ১৮ হাজার ৮০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে সোনার।

২২ ক্যারেটের সোনার দাম3/11

২২ ক্যারেটের সোনার দাম

২২ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ হাজার ৮৬৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৬৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ১১ লক্ষ ৮৬ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেটের সোনার দাম4/11

১৮ ক্যারেটের সোনার দাম

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ছিল ৯ হাজার ৭০৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯৭ হাজার ৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ লক্ষ ৭০ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

চেন্নাইতে5/11

চেন্নাইতে

১০ গ্রাম ১লক্ষ ৩৫ হাজার ১৮৮

দিল্লিতে সোনার দাম6/11

দিল্লিতে সোনার দাম

১০ গ্রাম ১লক্ষ ৩৭ হাজার ৬৩৬

বেঙ্গালুরুতে সোনার দাম7/11

বেঙ্গালুরুতে সোনার দাম

১০ গ্রাম ১লক্ষ ৩৫ হাজার ১৮৮

কলকাতায় সোনার দাম8/11

কলকাতায় সোনার দাম

১০ গ্রাম ১লক্ষ ৩৫ হাজার ১৮৮

হায়দ্রাবাদ সোনার দাম9/11

হায়দ্রাবাদ সোনার দাম

১০ গ্রাম ১লক্ষ ৩৫ হাজার ১৮৮

পুনেতে 10/11

পুনেতে

১০ গ্রাম ১লক্ষ ৩০ হাজার ৯৮০

রুপোর দাম-11/11

রুপোর দাম-

সোনার দাম আজ যেমন বেড়েছে, তেমনই রুপোর দামও বেড়েছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৯ হাজার ১০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ১ লক্ষ ৯০ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে রুপোরও।