48 Tourist Spots Closed In Jammu-Kashmir: সক্রিয় স্লিপার সেল, ফের হতে পারে 'টার্গেট কিলিং'! জম্মু-কাশ্মীরে বন্ধ ৪৮ পর্যটন কেন্দ্র...

Written BySUDESHNA PAULUpdated bySUDESHNA PAUL
Published: Apr 29, 2025, 01:25 PM|Updated: Apr 29, 2025, 01:25 PM

48 Tourist Spots Closed In Jammu Kashmir: বন্ধ ৪৮ কেন্দ্রের মধ্য়ে রয়েছে বাদগামের দুধপাত্রীও। পর্যটন নির্ভর জম্মু-কাশ্মীরের পর্যটন অর্থনীতির উপর বড়সড় প্রভাব পড়তে চলেছে বলে মত ওয়াকিবহাল মহলের।

 

48 Tourist Spots Closed In Jammu Kashmir1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে 'মিনি সুইৎজারল্যান্ড' নামে খ্যাত বৈসরণ উপত্যকায় পর্যটকদের উপর জঙ্গি হামলা ও ২৬ পর্যটক খুনের পর ভূ-স্বর্গের পর্যটন কেন্দ্রগুলি নিয়ে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার।

48 Tourist Spots Closed In Jammu Kashmir2/6

জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে জম্মু-কাশ্মীরের ৮৭ পর্যটন কেন্দ্রর মধ্যে ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিল ভারত সরকার। পর্যটকদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সরকার। এই ৪৮ কেন্দ্রের মধ্য়ে রয়েছে বাদগামের দুধপাত্রীও। 

48 Tourist Spots Closed In Jammu Kashmir3/6

কারণ গোয়েন্দা এজেন্সিগুলি তাদের সতর্কবার্তায় জানিয়েছে, পহেলগাঁও হামলার পর কাশ্মীরে স্লিপার সেল সক্রিয় রয়েছে। আবার 'টার্গেট কিলিং'-এর সম্ভাবনা রয়েছে। তাই ৪৮ পর্যটন কেন্দ্র বন্ধ করার সঙ্গে সঙ্গে 'অ্যান্টি-ফিঁদায়ে' স্কোয়াডও মোতায়েন করা হয়েছে।

48 Tourist Spots Closed In Jammu Kashmir4/6

বন্ধ পর্যটন কেন্দ্রের তালিকায় রয়েছে গুরেজ ভ্যালি, যোশমার্গ, তৌসিময়দান, আহরওয়াল, কৌসরনাগ, বাঙ্গাস, করিওয়ান ডাইভার, চণ্ডীগাঁও, বাঙ্গাস ভ্যালি, উলার, ওয়াটলাব, রামপোরা ও রাজপোরা, চেহহার, মুন্ডিজ-হামাম-মারকূট ওয়াটারফল, খাম্পু-বসনিয়া-ভিজিটপ, সান টেম্পল, ভেরিনাগ গার্ডেন, সিনথন টপ, মারগান টপ, একেএডি পার্ক, হাব্বা খাতুন পয়েন্ট। 

48 Tourist Spots Closed In Jammu Kashmir5/6

রয়েছে বাবারেশি তাংমার্গ, রিংগাওয়ালি তাংমার্গ, গোগলদারা তাংমার্গ,  বাদেরকোট তাংমার্গ, শ্রুনজ ওয়াটারফল, কামানপোস্ট উরি, নামব্লান ওয়াটারফল, ইকো পার্ক খাদনিয়ার, সাংগারওয়ানি, জামিয়া মসজিদ, বাদামওয়ারি প্রভৃতি। 

48 Tourist Spots Closed In Jammu Kashmir6/6

এখন ৪৮ পর্যটন কেন্দ্র বন্ধের ফলে জম্মু-কাশ্মীরের পর্যটন অর্থনীতির উপর বড়সড় প্রভাব পড়তে চলেছে বলে মত ওয়াকিবহাল মহলের। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পরই দলে দলে কাশ্মীর ছাড়তে শুরু করেন পর্যটকরা। যাকে 'এক্সোডাস অফ ট্যুরিস্ট' বলে উল্লেখ করেছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।