Kolkata Walking Street: রাস্তায় পড়ে মু*ণ্ডহীন মহিলার দে*হ! হাড়হিম খু*নের র*ক্তের দাগ মুছে সেই রাস্তা-ই এখন শহরের একমাত্র 'ওয়াকিং স্ট্রিট'....

Kolkata Walking Street: যে রাস্তায় একসময় দুর্গন্ধে কেউ প্রবেশ করতেন না, সেই রাস্তায় খানিকক্ষণ হাঁটাচলা করলে এখন মন ভালো হয়ে যায়।

| Jul 11, 2025, 03:51 PM IST
1/5

কলকাতার ওয়াকিং স্ট্রিট

Kolkata Walking Street

অয়ন ঘোষাল: তুমিও হেঁটে দেখো কলকাতা। তোমার জন্য আস্ত একটা রাস্তা একেবারে তৈরি। শুধু তোমার জন্য। শুধু হাঁটার জন্য।মাখনের মতো রাস্তা, দুপাশে উজ্জ্বল আলো। কলঙ্ক কাটিয়ে রীতিমতো সুন্দরী তিলোত্তমার ওয়াকিং স্ট্রিট। 

2/5

কলকাতার ওয়াকিং স্ট্রিট

Kolkata Walking Street

১৩ ডিসেম্বর ২০২৪। গলফগ্রিন সরকারি আবাসনের পাশের রাস্তা গ্রাহাম রোডে এক মহিলার ধড় থেকে বিচ্ছিন্ন মাথা গোটা শহরে শিহরণ জাগায়। গাড়ি প্রায় যাতায়াত করে না বললেই চলে। মানুষের যাতায়াতও নগণ্য। এলাকার মানুষ বাড়ির আবর্জনা ফেলে দিয়ে যান এখানে। 

3/5

কলকাতার ওয়াকিং স্ট্রিট

Kolkata Walking Street

সেই সুযোগে আততায়ী প্রায় পরিত্যক্ত এই জায়গাটি নিজের কুকর্ম গোপন রাখার জন্য ব্যবহার করেছিল। তারপর অনেক জল গড়িয়েছে। ধরা পড়েছে আততায়ী। সেদিনের সেই অভিশপ্ত গ্রাহাম রোড এখন এই শহরের তো বটেই, এই রাজ্যের একমাত্র পায়ে চলা সরণী বা ওয়াকিং স্ট্রিট। 

4/5

কলকাতার ওয়াকিং স্ট্রিট

Kolkata Walking Street

এখানে মোটরে চলে এরকম সমস্ত গাড়ি সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। সাইকেল প্রবেশের অনুমতি আছে। তবে একসঙ্গে প্রচুর মানুষ হাঁটাচলা করলে সেই সাইকেল চালিয়ে নিয়ে যাওয়া যাবে না। হাঁটিয়ে নিয়ে যেতে হবে। কেউ যাতে নিয়ম না ভাঙে, তাই ২০০ মিটার ওয়াকিং স্ট্রিটের দু-পাশে দুটো পুলিস কিয়স্ক বসানো আছে। সারাদিন তারা গাড়ির গতিবিধির দিকে নজর রাখেন। 

5/5

কলকাতার ওয়াকিং স্ট্রিট

Kolkata Walking Street

ওয়াকিং স্ট্রিটের চারপাশে ব্যাপক ভাবে সবুজায়ন হয়েছে। যে রাস্তায় একসময় দুর্গন্ধে কেউ প্রবেশ করতেন না, সেই রাস্তায় খানিকক্ষণ হাঁটাচলা করলে এখন মন ভালো হয়ে যায়। এই সিদ্ধান্তের অন্যতম কান্ডারী স্থানীয় পূরপিতা তপন দাসগুপ্ত। কতটা ফারাক সেদিন আর এদিনে, তা ছবি দেখলেই বোঝা যায়।