জিএসটি কমছে ওষুধ ও মেডিক্যাল সরঞ্জামেও...
এছাড়াও, জীবনবিমা ও স্বাস্থ্যবিমার পুনর্নবীকরণ থেকেও জিএসটি বাবদ মোট ২,০৪৫ কোটি টাকা গত অর্থবর্ষে সংগ্রহ করেছিল সরকার। উল্লেখ্য, হেল্থ ইনসিওরেন্স ও লাইফ ইনসিওরেন্সকে জিএসটি আওতা থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি থার্মোমিটার, মেডিকেল-গ্রেড অক্সিজেন, ডায়াগনস্টিক কিট, রিএজেন্ট, গ্লুকোমিটার, টেস্ট স্ট্রিপ এবং চশমার উপরও জিএসটি কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। যা রোগীদের উপর বোঝা কমাচ্ছে।