GST Reforms: এই সিদ্ধান্তের ফলে মধ্যবিত্ত পরিবারগুলোর হাতে বেশি টাকা থাকবে। এর আগে চলতি অর্থবছরের বাজেটে বছরে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত ঘোষণা করা হয়েছিল। নতুন GST ছাড়ের ফলে উৎসবের মরসুমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
1/7জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: GST কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। জটিল পরোক্ষ কর ব্যবস্থা সহজ হয়েছে । যেখানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও দৈনন্দিন ব্যবহার্য পণ্য, যেমন চাল, ডাল, তেল, সাবান-এ কর কমানো হয়েছে।
2/7পাশাপাশি টিভি, ফ্রিজের মতো ভোক্তা টেকসই পণ্যের উপরও GST হার উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। GST কাউন্সিলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে আর চারটি নয়, মাত্র দুটি কর স্ল্যাব থাকবে—৫% এবং ১৮%। এই নতুন হার কার্যকর হবে ২২ সেপ্টেম্বর থেকে।
3/7GST সংস্কারের ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসে। নতুন নিয়মে বাজারে পাওয়া রেডিমেড ফ্রোজেন পরোটা, রুটি, খাখরা, পিৎজা ব্রেড ও পনিরে আর কোনও GST দিতে হবে না।
4/7খন, ঘি, জ্যাম, ফলের জেলি, সস, প্যাকেটজাত নমকিন ও ভুজিয়া—এখন থেকে আগের ১২%-১৮% এর বদলে মাত্র ৫% GST দিতে হবে। পাস্তা, কর্নফ্লেক্স, বিস্কুট, চকোলেট ও কোকো পণ্য, শুকনো ফল, বাদাম ও খেজুরেও ৫% কর বসবে।
5/7চুলের তেল, টুথপেস্ট, শ্যাম্পু, চিরুনির মতো জিনিসেও করহার নামছে ১৮% থেকে ৫%-এ। টেবিলওয়্যার, কিচেনওয়্যার, ছাতা, হাঁড়ি-পাতিল, সাইকেল এবং বাঁশের তৈরি আসবাবপত্রেও GST নামিয়ে আনা হয়েছে ৫%-এ।
6/7উৎসবের মরসুমে সাধারণত মধ্যবিত্তরা বড় কেনাকাটায় ঝোঁকেন, বিশেষত টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি বা গাড়ির মতো পণ্যে। এবার সেই খরচে আসছে বড়সড় স্বস্তি।
7/7আগে যেসব ভোক্তা টেকসই পণ্যের উপর ২৮% GST বসত, এখন থেকে সেই হার নামিয়ে ১৮% করা হয়েছে। ফলে বড় স্ক্রিনের টিভি, এয়ার কন্ডিশনার, ফ্রিজ, ওয়াশিং মেশিন ও ছোট গাড়ি আরও সস্তায় পাওয়া যাবে।