1/7লাগু হয়ে গিয়েছে নতুন জিএসটি রেট। নতুন গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স তথা জিএসটি রেট এক ধাক্কায় দাম কমিয়েছে প্রায় ৪০০ জিনিসের।
2/7অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্থির করেছিলেন, জিএসটিতে কর কমাবেন। মোট দুটি করকাঠামো নির্ধারিত হয়েছে (GST slabs)-- ৫% ও ১৮% !
3/7৯৯ শতাংশ জিনিস পড়েছে ১২ শতাংশ জিএসটি স্ল্যাবের পরিবর্তে ৫% স্ল্যাবের আওতায় গিয়েছে। আর অন্তত ৯০% আইটডেম, যেগুলি ২৮% স্ল্যাবে ছিল সেগুলি ১৮%-র টেবিলে পড়ছে।
4/7তবে, পেট্রোল ডিজেলের মতো, মদের দামেও কোনও বদল ঘটছে না। মানে, মদের দাম অপরিবর্তিত থাকছে-- দাম বাড়ছেও না, কমছেও না!
5/7আসলে রাজ্য মদ বিক্রি থেকে পাওয়া রাজস্বের একটা বড় অংশ নিজের রাজকোষে পায়। তাই এটি জিএসটির আওতায় পড়ে না! যদি রাজ্য সরকার ভ্যাট (VAT) কমানোর সিদ্ধান্ত নেয়, তাহলেই একমাত্র মদের দাম কমবে।
6/7জ্বালানি তেলের মতোই মদের কর-উপাদানে থাকে এক্সাইজ ডিউটি এবং ভ্যাট। আর এ দুটিই প্রয়োগ করে রাজ্য।
7/7আর এক্ষেত্রে যেহেতু মদের দামের পিছনে কার্যকরী এ দুটি কর রাজ্য অপরিবর্তিতই রাখছে, ফলে জিএসটির প্রভাব পড়ছে না এতে। লাগছে না সিন ট্যাক্সও। ফলে, দাম যেমন কমছে না, তেমনই দাম বাড়ছেও না মদের। তাহলে আর কী? পুজো শুধুই উল্লাস!