GST 2.0 Sin Tax: জিএসটি ২.০-এ চমক! বসছে 'পাপ কর'... তারপরেও সস্তা হচ্ছে মার্সিডিজ-BMW! কীভাবে?

Written BySUDESHNA PAULUpdated bySUDESHNA PAUL
Published: Sep 04, 2025, 03:54 PM IST|Updated: Sep 04, 2025, 04:24 PM IST

GST Reforms: কী এই 'সিন ট্যাক্স'? 'সিন ট্যাক্স' বসলেও নাকি আগের থেকে সস্তা হবে বিলাসবহুল গাড়ি! কীভাবে ও কেন?

 

GST Reforms SIN tax Bidi Cheaper Cigarette Costlier Car Price Big SUV1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠকে জিএসটি-র আমূল সংস্কার। জিএসটি করকাঠামো ঢেলে সাজিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। আর তারপরই দেখা যাচ্ছে, তামাকজাত দ্রব্যের মধ্যে সস্তা হচ্ছে বিড়ি, দামী হচ্ছে সিগারেট। আবার ওদিকে সস্তা হচ্ছে ছোট গাড়ি, দামী হচ্ছে বিলাসবহুল গাড়ি। 

GST Reforms SIN tax Bidi Cheaper Cigarette Costlier Car Price Big SUV2/7

কেন? কারণ, বিড়ির উপর জিএসটি কমছে। আগে ছিল বিড়ির উপর ২৮ শতাংশ জিএসটি। সেটা কমে এখন করা হয়েছে ১৮ শতাংশ। ওদিকে সিগারেটের উপর আগে ছিল ২৮ শতাংশ জিএসটি। নয়া জিএসটি ২.০-তে সিগারেটের উপর চাপানো হয়েছে ৪০ শতাংশ 'সিন ট্যাক্স'।

GST Reforms SIN tax Bidi Cheaper Cigarette Costlier Car Price Big SUV3/7

এবার প্রশ্ন হচ্ছে এই 'সিন ট্যাক্স' কী? এই 'সিন ট্যাক্স', বাংলায় যাকে তর্জমা করলে দাঁড়ায় 'পাপ কর'! সিগারেট, পান মশলা, তামাকজাত দ্রব্য, কোল্ড ড্রিংকসের মতো 'পাপ' ও বড় গাড়ি এবং বাইকের মতো বিলাসবহুল সামগ্রীর উপর বসছে এই 'সিন ট্যাক্স'।

GST Reforms SIN tax Bidi Cheaper Cigarette Costlier Car Price Big SUV4/7

৪০% 'সিন ট্যাক্স' বসছে সিগারেট, পান মশলা, তামাকজাত দ্রব্য, অ্যালকোহল বর্জিত কোল্ড ড্রিংকস, ৪,০০০ মিমি-র বেশি লম্বা সমস্ত বড় গাড়ি, বিলাসবহুল SUV ও বাইকে। ১২০০ সিসির বেশি পেট্রোল ও ১৫০০ সিসির বেশি ডিজেলের গাড়িতে বসছে এই ৪০% 'সিন ট্যাক্স'। 

GST Reforms SIN tax Bidi Cheaper Cigarette Costlier Car Price Big SUV5/7

৩৫০ সিসির বেশি মোটরসাইকেল এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য ইয়াট, বিমান ও রেসিং কারের উপরও এই ৪০ শতাংশ 'পাপ কর' প্রযোজ্য হবে। তবে ৪০% 'সিন ট্যাক্স' বসলেও, আগের থেকে কিন্তু খানিক সস্তা হবে মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ-র মতো বিলাসবহুল গাড়ি!

GST Reforms SIN tax Bidi Cheaper Cigarette Costlier Car Price Big SUV6/7

কীভাবে? কারণ জিএসটি বাড়িয়ে ৪০% করলেও কাউন্সিল পূর্বে ধার্য করা সেস বাতিল করে দিয়েছে। আগের স্ল্যাবে বিলাসবহুল গাড়িগুলিতে ২৮ শতাংশ পর্যন্ত GST ধার্য হত। এরপর লাগু হত সেস। ফলে গাড়িগুলির অন-রোড দাম ১৭-২২ শতাংশ পর্যন্ত বেড়ে যেত। সামগ্রিক করের পরিমাণ দাঁড়াত ৪৫-৫০ শতাংশের মধ্যে। 

GST Reforms SIN tax Bidi Cheaper Cigarette Costlier Car Price Big SUV7/7

এখন নতুন প্রস্তাবিত GST কাঠামোয়, এই প্রিমিয়াম গাড়িগুলিতে মাত্র ৪০ শতাংশ হারে GST প্রযোজ্য হবে। কোনও সেস লাগবে না। এর ফলে বিলাসবহুল গাড়িগুলি আগের তুলনায় কিছুটা সস্তা হবে বলেই মনে করছেন মার্কেট বিশেষজ্ঞরা।