Guru Gochar 2025: ১৯ সেপ্টেম্বর থেকেই গোল্ডেন টাইম! গুরু গ্রহ বৃহস্পতির গোচরে স্রেফ টাকার গদিতে শুয়ে থাকবেন এঁরা! মা লক্ষ্মীর কৃপায়...

Written BySoumitra Sen
Published: Sep 18, 2025, 06:49 PM IST|Updated: Sep 18, 2025, 06:49 PM IST
Jupiter's transit into Third Phase of Punarvasu Nakshatra: পুনর্বসু নক্ষত্রে গুরু গ্রহ বৃহস্পতির ট্রানজিট শুক্রবার, ১৯ সেপ্টেম্বর। এর জেরে বেশ কয়েকটি রাশির সুসময় শুরু হতে চলেছে। হবে আর্থিক লাভও।
অগাস্টে গোচর1/7

অগাস্টে গোচর

গত ১৩ অগাস্ট পুনর্বসু নক্ষত্রে গোচর করেছে বৃহস্পতি। সেটা ছিল এর প্রথম পর্যায়। এর পর ৩০ অগাস্ট এই গোচরের দ্বিতীয় পর্যায় ছিল।

গোচরের তৃতীয় পর্যায়ে 2/7

গোচরের তৃতীয় পর্যায়ে

আগামী কাল সেই গোচরেরই তৃতীয় পর্যায় সমাপ্ত হবে। ১৯ সেপ্টেম্বর, শুক্রবার বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে তৃতীয় পর্যায়ের গোচর হবে। 

ভাগ্যসূর্যে লক্ষ্মী3/7

ভাগ্যসূর্যে লক্ষ্মী

আর পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতির গোচরের এই তৃতীয় পর্যায়ের জেরে কয়েকটি রাশির জাতক-জাতিকার ভাগ্যসূর্যে লক্ষ্মীর আশীর্বাদ ঠিকরে উঠবে। কাদের কাদের?

মেষ4/7

মেষ

মেষের যাকে বলে সোনার সময় আসছে। এই সময়ে এঁদের লাগামছাড়া আর্থিক উন্নতি ঘটবে। সম্পদ ক্রমশ বর্ধিত হবে। সমস্ত পরিশ্রম পুষিয়ে যাবে। নতুন কাজের খবর আসবে। পরিবারে সুখশান্তি বিরাজ করবে। 

কর্কট5/7

কর্কট

সময়টা কর্কট রাশির জন্য খুবই স্পেশাল হতে চলেছে। নতুন বিজনেস ডিল হবে। পরিবারের আর্থিক পরিস্থিতি আরও জোরালো হবে। কেরিয়ারে সাফল্য আসবে।

কন্যা6/7

কন্যা

কন্য়া রাশির জন্য গুরু গোচর দারুণ শুভ হতে চলেছে। এঁদের কাজেকর্মে-চাকরিতে-ব্যবসায় দারুণ উন্নতি ঘটবে। সমস্ত সংকট কেটে যাবে। দাম্পত্যশান্তি।

কুম্ভ7/7

কুম্ভ

কুম্ভ রাশির জাতক-জাতিকারাও বৃহস্পতির গোচরে প্রভূত ভাবে উপকৃত হবেন। এই সময়ে এঁদের স্বাস্থ্য ভালো হবে। আর্থিক সুস্থিরতা আসবে। কেরিয়ার নিয়ে সুখবর আসবে। তবে এঁদের কাউকে আহত না করে কথা বলতে হবে, টানা পরিশ্রম করে যেতে হবে। সাফল্য কেউ আটকাতে পারবে না!

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)