Hanuman Jayanti 2025: এবার হনুমান জয়ন্তীতে বিরল গ্রহযোগ! বজরঙ্গবলীর কৃপায় টাকার পাহাড়ে বসে থাকবেন এই রাশির জাতকেরা...

Hanuman Jayanti 2025 Rashifal: এবার ১২ এপ্রিল হনুমানজির জন্মজয়ন্তী। এদিন হনুমানজির সঙ্গে রাম-সীতার পুজো করলে অশেষ কৃপা মেলে। হনুমানজির আশীর্বাদ যাঁর উপর থাকে, তাঁকে কোনও বিপদ স্পর্শ করতে পারে না।

| Apr 09, 2025, 08:21 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সামনেই হনুমান জয়ন্তী (birth anniversary of Bajrangbali Hanumanji)। এবার চৈত্র মাসে এই দিনটি পড়েছে। এদিনই হনুমানজির জন্ম বলে মনে করা হয়। এদিন হনুমানজির সঙ্গে রাম-সীতার পুজো করলে অশেষ কৃপা মেলে। এবার ১২ এপ্রিল হনুমানজির জন্মজয়ন্তী। 

1/6

নানা শুভ যোগ

একে তো পূর্ণিমা-যোগ।  এই সময়ে হনুমান জয়ন্তী (Hanuman Jayanti) উদযাপিত হবে নানা নক্ষত্রের সমাহারে। এছাড়া এই সময়ে মীন রাশিতে থাকবেন বুধ, শুক্র, শনি, রাহু, এবং সূর্য (Mercury, Venus, Saturn, Rahu, Sun)। ফলে এই সময়ে নানা যোগ দেখা দেবে-- বুধাদিত্য, শক্রাদিত্য, লক্ষ্মীনারায়ণ ও মালব্য রাজযোগও ঘটছে মীনে। এই সময়ে বেশ কয়েকটি রাশির জাতকেরা নানা দিক থেকে বিপুল লাভ করবেন।

2/6

বৃষের বিপুল লাভ

হনুমান জয়ন্তীর দিনে বৃষের বিপুল লাভ। এঁরা এদিন বজরঙ্গবলীর বিপুল আশীর্বাদ পাবেন। সাফল্য এঁদের ঘিরে রাখবে। এঁদের বহুদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। বেকারেরা চাকরি পাবেন। এঁদের বিপুল আর্থিক লাভও ঘটবে। 

3/6

মিথুনের শুভ সময়

হনুমান জয়ন্তীর দিনে নানা গ্রহনক্ষত্রের শুভসংযোগ ঘটবে। আর এর জেরে মিথুন রাশির ভাগ্য একেবারে তুঙ্গে থাকবে। এঁরাও হনুমানজির বিরল কৃপা পাবেন। এঁদের সামনে রোজগারের নতুন রাস্তা খুলে যাবে।

4/6

মিথুনের অর্থপ্রাপ্তি

এঁরা দীর্ঘদিনের স্ট্রেস থেকে মুক্তি পাবেন। কেরিয়ারে বিরাট সাফল্য পাবেন। সহসা কোনও জায়গা থেকে টাকা পেয়ে যাবেন এঁরা।

5/6

কুম্ভের সুখসম্পদ

হনুমান জয়ন্তীতে হনুমানজির কৃপায় সুখে-সম্পদে ভরে উঠবেন কুম্ভ রাশির জাতক-জাতিকারা।  এই সময়ে এঁদের বিপুল আর্থিক লাভ ঘটবে।

6/6

কুম্ভের সুখবর

কুম্ভের জাতক-জাতিকারা এই সময়ে এঁদের পরিবার ও বন্ধুবর্গের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। এঁরা এই সময়ে নিশ্চিত ভাবে কিছু সুখবর পাবেন। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)