Harsha Bhogle-Simon Doull: ইডেন গার্ডেন্সে কেন নিষিদ্ধ হতে চলেছেন হর্ষ ভোগলে ও সাইমন ডুল? কী ভুলের শাস্তি ভোগ করতে চলেছেন তাঁরা? চলে এল বিরাট আপডেট।
1/6আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও গুজরাত টাইটান্স। অজিঙ্কা রাহানে-শুভমন গিল দ্বৈরথের আগেই চলে এল বিরাট আপডেট। জানা যাচ্ছে চলতি আইপিএলে ইডেনের কমেন্ট্রি বক্সে নিষিদ্ধ হতে চলেছেন দুই জনপ্রিয় ধারাভাষ্যকার- হর্ষ ভোগলে ও সাইমন ডুল!
2/6রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পরেই, কেকেআর অধিনায়ক রাহানে, এবারের ইডেনের পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। রাহানের পাশে দাঁড়িয়েই ইডেনের পিচ প্রস্তুতকারকের চরম সমালোচনা করেছিলেন ভোগলে-ডুল। জানা যাচ্ছে কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সমালোচনা করায়, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবার ভারতীয় ক্রিকেট বোর্ডকে আর্জি জানিয়েছে, ইডেনে ভোগলে-ডুল জুটিকে নিষিদ্ধ ঘোষণা করার।
3/6'ঘরের টিম কী চাইছে সেদিকেই কিউরেটর মনোযোগ দিচ্ছেন না! কেকেআর তো স্টেডিয়ামের ফি দিচ্ছে! আইপিএলে কী ঘটছে তার জন্য তারা টাকা দিচ্ছে। এরপরেও কিউরেটর যদি মনোযোগ না দেন, তাহলে ফ্র্যাঞ্চাইজি ঘরের মাঠ বদলে ফেলুক। কিউরেটরের কাজ খেলা সম্পর্কে মতামত দেওয়া নয়। তাঁকে এর জন্য টাকা দেওয়া হয় না।'
4/6ডুলের সুরে গলা মিলিয়ে ভোগলে বলেছেন, 'কেকেআর যেখানে ঘরের মাঠে খেলছে, সেখানে তাদের এমন ট্র্যাকই পাওয়া উচিত, যা তারা মনে করবে যে, তাদের বোলারদের জন্য উপযুক্ত। আমি খেয়াল করে দেখলাম যে, কেকেআর কিউরেটরও এই বিষয়ে কিছু কথা বলেছেন।'
5/6কেকেআর এবার আইপিএলে, ঘরের মাঠে আরসিবি-র বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছে। যা ছিল আইপিএলে এবারের বোধন। খেলার পরেই রাহানে স্পিন সহায়ক পিচ না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিলেন। সুজন যদিও জানিয়ে দিয়েছিলেন, এভাবে রাতারাতি ইডেনে ঘূর্ণি পিচ বানানো সম্ভব নয়। বিসিসিআইয়ের নির্দেশ মেনেই পিচ হয় ইডেনে। আইপিএলের আগে পিচ প্রস্তুতকারীদের কাছে যে নির্দেশিকা গিয়েছিল, সেখানে কোথাও লেখান ছিল না হোম টিমের মনের মতো পিচ করতে হবে।
6/6সুজনের সমর্থনেই, ভোগলে-ডুলকে নিষিদ্ধ করার আর্জি জানিয়ে সিএবি চিঠি দিয়েছে বিসিসিআই-কে। কারণ সুজনের অপমান মানে সিএবি-র অপমান। তাই ইডেনের বাকি ম্যাচগুলিতে ওই দুই ধারাভাষ্যকারকে দূরে রাখারই আবেদন বঙ্গজ ক্রিকেটের নিয়ামক সংস্থার।