3 Drinks Can Lower Cancer Risk: এই তিন পানীয়ই ক্য়ানসার থেকে দেবে মুক্তি! বলছে হার্ভার্ড গবেষক..
3 Drinks Can Lower Cancer Risk: এই তিন পানীয়ই ক্য়ানসার থেকে দেবে মুক্তি! বলছে হার্ভার্ড গবেষক..
Jul 01, 2025, 12:18 PM IST
1/8
তিন পানীয়ই এখন মারণ রোগ থেকে বাঁচাবে। হার্ভার্ড গবেষকরা জানিয়েছেন এখন কোনও অষুধ বা সাপ্লিমেন্ট নয় তিন রকম পানীয়ই ক্য়ানসারের ঝুঁকি কমাবে। তবে এই তিন পানীয় ক্য়ানসারের নিরাময় করে না। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য় করে।
2/8
ক্য়ানসার এমনই একটা রোগ, বেশির ভাগই ধরা পড়ে তৃতীয় বা চতূর্থ পর্যায় গিয়ে। ক্য়ানসারকে দূরে রাখতে যদি কিছু অভ্য়াসে বদল আনা যায়, তা হলে ক্য়ানসারের ঝুঁকি কিছুটা হলেও কমতে পারে।
কোন কোন পানীয় ক্য়ানসারের ঝুঁকি কমাতে পারে?
photos
TRENDING NOW
3/8
মাচা গ্রিন টি
মাচা টি ওজন কমাতে, ডিটক্সিফিকেশনে এবং ক্য়ান্সারকেও প্রতিরোধ করতে সাহায্য় করে। মাচা চায় প্রচুর পরিমাণে পলিফন, অ্য়ামাইনো অ্য়াসিড, অ্য়ান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়ায়। এই পানীয় শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়, এছাড়া মস্তিষ্কের কার্যক্ষমতাও বৃদ্ধি করে।
4/8
কি ভাবে বানাবেন?
এক কাপ ফুটন্ত জলে ব্রাউন সুগার মিশিয়ে নিন। একই সঙ্গে অন্য় একটি কাপে মাচা চায়ের গুঁরোর সঙ্গে গরম জল মিশিয়ে একটি থকথকে মিশ্রণ তৈরি করতে হবে। এবার চায়ের মিশ্রণের সাথে ব্রাউন সুগার মেশানো জল মিশিয়ে কম আঁচে নাড়তে হবে। সবুজ রঙের মিশ্রণ তৈরি হলেই, গ্য়াস বন্ধ করে দিতে হবে।
5/8
গ্রিন স্মুদি
এই গ্রিন স্মুদি ফাইবারে সমৃদ্ধ একটি পানীয়। ক্য়ালশিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ,ই,সি, ম্য়াগনেশিয়ামে ভরপুর এই ড্রিঙ্ক মানুষের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়।
6/8
কি ভাবে বানাবেন?
প্রথমে পালং শাককে গরম জলে ভালো করে ধুয়ে নিন। কলা এবং শশাকে ছোট ছোট করে টুকরো করে নিন। এর পর সব উপকরণকে একটু আদার সঙ্গে মিক্সিতে বেটে নিতে হবে। তারপর অল্প গোল মরিচ মেশালেই গ্রিন স্মুদি তৈরি।
7/8
হলদি দুধ
হলদি দুধ এমন একটি ড্রিঙ্ক যা শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়।
হলুদে আছে কারকিউমিন যৌগ। যা শরীরে ক্য়ানসারের প্রতিরোধের ক্ষমতা বাড়ায়।
8/8
কি ভাবে বানাবেন?
গরুর দুধ, আমন্ড বা ওট্সের দুধে এক চামচ হলুদ, দারচিনি, গোটা গোলমরিচ মেশালেই তৈরি হলদি দুধ। পুষ্টিবিদরা জানিয়েছেন গোলমরিচে আছে উচ্চ মাত্রায় ফাইবার,ভিটামিন,সামান্য় প্রোটিন এবং শর্করা। সঙ্গে আছে পিপারিন নামক একটি উপাদানও। পুষ্টিবিদের মতে হলুদের সঙ্গে এর উপকার বেশি।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.