Bangladesh Premier League: বাংলাদেশ প্রিমিয়র লিগ থেকে কি বসিয়ে দেওয়া হল ঋধিমা পাঠককে? এবার মুখ খুললেন ভারতের জনপ্রিয় সুন্দরী সঞ্চালিকা ঋধিমা পাঠক
1/7ঋধিমা পাঠক এবার মুখ খুলে নীরবতা ভাঙলেন। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে বলেই বিতর্কের ঝড় উঠেছে! দেশের জনপ্রিয় সুন্দরী স্পোর্টস অ্যাংকার এবার সোশ্যাল মিডিয়ায় 'দুধ কা দুধ, পানি কা পানি' করলেন।
2/7বিপিএলের ঢাকা পর্বের উপস্থাপনা করার কথা ছিল ঋধিমার। তাঁকে সঙ্গ দেওয়ার কথা ছিল পাক কাউন্টারপার্ট জায়নাব আব্বাস ওয়াকার ইউনিস ও রামিজ রাজার। তালিকায় ছিলেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার ড্যারেন গফ।
3/7বাদ পড়ার অভিযোগের সরাসরি জবাব দিয়েছেন ঋধিমা। সাফ জানিয়েছেন নিজেই সরে দাঁড়িয়েছেন। ঋধিমার এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে যখন দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক রীতিমতো স্ক্যানারের নীচে। দুই দেশের মিডিয়া ও ক্রিকেট অনুরাগীরাও অনুসরণ করছেন।
4/7'বিগত কয়েক ঘণ্টায় এক ধারণা ছড়িয়েছে যে, আমাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এটা সত্যি নয়। সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আমার ব্যক্তিগত। আমার কাছে আমার দেশই সবার আগে—সর্বদা। এবং আমি যে কোনও একটি নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট চেয়ে ক্রিকেট খেলাকে অনেক বেশি মূল্য দিই।'
5/7ঋধিমা আরও বলেন, ' বছরের পর বছর ধরে সততা, শ্রদ্ধা এবং আবেগের সঙ্গে স্পোর্টসে সার্ভ করছি। এর কোনও পরিবর্তন হবে না। সততা, স্বচ্ছতা এবং খেলার চেতনার পক্ষে আমি আমার অবস্থান বজায় রাখব।'
6/7পাঠকের বিবৃতির প্রেক্ষাপটে ভারত-বাংলাদেশের মধ্যে চলমান কূটনৈতিক ও ক্রীড়া বিষয়ক উত্তেজনা রয়েছে। বিশেষ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, এই উত্তেজনা ততই বাড়ছে।
7/7২০২৩ সালে আইসিসি পুরুষদের ওডিআই বিশ্বকাপে ডিজিটাল প্রেজেন্টার ছিসেন ঋধিমা। ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ফাইনালেও ছিলেন উপস্থাপক। আইপিএল ও ডব্লিউপিএলে কাজ করেছেন ঋধিমা। ডিপি ওয়ার্ল্ড আইএলটি২০, লেজেন্ডস লিগ ক্রিকেটেও পাওয়া গিয়েছে বিরাট অভিজ্ঞ ঋধিমা