Anubrata Mandal: 'চড় মেরে বুঝিয়ে দাও, ৬০ হাজার ভোটে লিড দিতে হবে', ফের স্বমূর্তিতে অনুব্রত মণ্ডল

Published: Oct 12, 2025, 06:54 PM IST|Updated: Oct 12, 2025, 06:54 PM IST

Anubrata Mandal: বীরভূমের ইলামবাজারে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনের মঞ্চে ফের শোনা গেল অনুব্রত মণ্ডলের চেনা ঢঙের ভাষণ

চেনা মেজাজে অনুব্রত1/6

চেনা মেজাজে অনুব্রত

চেনা মেজাজে অনুব্রত মণ্ডল। বিধানসভা ভোট এগিয়ে আসছে। ফের স্বমূর্তিতে ফিরলেন কেষ্ট মণ্ডল। সোজা বলে দিলেন, “চড় মেরে বুঝিয়ে দাও, ৬০ হাজার ভোটে লিড দিতে হবে”-তথ্য-প্রসেনজিত্ মালাকার

বিজয়া সম্মেলন2/6

বিজয়া সম্মেলন

বীরভূমের ইলামবাজারে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনের মঞ্চে ফের শোনা গেল অনুব্রত মণ্ডলের চেনা ঢঙের ভাষণ। জেলা তৃণমূলের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, “ইলামবাজারে ৬০ হাজার ভোটে লিড দিতে হবে। চড় মেরে বুঝিয়ে দিতে হবে ভোট বাক্সে।” -তথ্য-প্রসেনজিত্ মালাকার

বিজয়া সম্মিলনী3/6

বিজয়া সম্মিলনী

শনিবার আয়োজিত এই বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী এবং বোলপুরের সাংসদ অসিত মাল। -তথ্য-প্রসেনজিত্ মালাকার

 

লিড দিয়ে জবাব দেব4/6

লিড দিয়ে জবাব দেব

বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, এনআরসি-র মাধ্যমে অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাই সংগঠনকে আরও শক্ত করতে হবে।  আমরা মারামারি করব না, গায়ে হাত দেব না। জবাব দেব ভোটে, লিড দিয়ে। -তথ্য-প্রসেনজিত্ মালাকার

কর্মীদের বার্তা5/6

কর্মীদের বার্তা

কর্মী সমর্থকদের প্রতি অনুব্রতর বার্তা, ২০২৬ সালের নির্বাচন খুব কঠিন হবে। তাই এখন থেকেই সবাইকে সিরিয়াস হতে হবে। -তথ্য-প্রসেনজিত্ মালাকার

উজ্জীবিত কর্মীরা6/6

উজ্জীবিত কর্মীরা

বিজয়া সম্মেলনের মঞ্চে তাঁর এই বক্তব্যে ফের চাঙ্গা তৃণমূল কর্মীরা। অনুব্রতের পুরনো লড়াকু ভঙ্গি যেন ফের উজ্জীবিত করল দলীয় মহলকে। -তথ্য-প্রসেনজিত্ মালাকার