Bengal Weather Update: বিকেলের পরই ধেয়ে আসছে প্রবল বৃষ্টি! কলকাতা-সহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ...

Written BySoumita Khan Updated bySoumita Khan
Published: Sep 09, 2025, 10:12 AM IST|Updated: Sep 09, 2025, 10:12 AM IST

West Bengal Weather Update: বিকেলের পর থেকে আঞ্চলিকভাবে বৃষ্টি শুরু হবে। ১৮ তারিখ থেকে আবার বাড়বে বৃষ্টির পরিমাণ। ২৪ তারিখ পর্যন্ত সেই বৃষ্টির প্রভাব থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টি চলবে। 

1/10

অয়ন ঘোষাল: আজ দুপুরে দক্ষিণবঙ্গে অস্বস্তি চরম পর্যায়ে পৌঁছাবে। বিকেলের পর থেকে আঞ্চলিকভাবে বৃষ্টি শুরু হবে। কাল, পরশু বাড়বে বৃষ্টির পরিমাণ। 

2/10

মৌসুমী অক্ষরেখা দূর্বল দক্ষিণবঙ্গে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। 

3/10

আজ দিনভর দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি। তাপমাত্রা স্বাভাবিকের উপরে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

4/10

কাল বুধবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

5/10

পরশু বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার ও রবিবার উইকন্ডে আবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি।

6/10

বিশ্বকর্মা পুজোর পরের দিন ১৮ তারিখ থেকে আবার বাড়বে বৃষ্টির পরিমাণ। ২৪ তারিখ পর্যন্ত সেই বৃষ্টির প্রভাব থাকবে দক্ষিণবঙ্গে। 

7/10

উত্তরবঙ্গে সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টি চলবে। বুধবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টি সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। 

8/10

উত্তরবঙ্গে আজ মঙ্গলবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে।

9/10

কাল বুধবারে অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। 

10/10

 পরশু বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে।