Kolkata Rain from Cumulonimbus clouds: নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা তেলঙ্গানা পর্যন্ত বিস্তৃত, যেটা ওড়িশার উপর দিয়ে গিয়েছে। এর জেরে বড় দুর্যোগ অপেক্ষা করছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলায়।
1/7অয়ন ঘোষাল: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ এই এলাকায় অবস্থান করবে। তারপর থেকে দুর্বল হবে ।
2/7নতুন করে নিম্নচাপ তৈরি হবে ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার চতুর্থীতে। উত্তর-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপটি তৈরি হবে। এটি ক্রমশ পশ্চিম দিকে এগোবে। পশ্চিম মধ্য ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে শুক্রবার পঞ্চমীর দিন। এর প্রভাব থাকবে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। ষষ্ঠীর দিন এটি ওড়িশা ও অন্ধ্র উপকূলে স্থলভাগে প্রবেশ করবে।
3/7নিম্নচাপের প্রভাবে পুঞ্জীভূত মেঘ থেকে বৃষ্টি হয়েছে। ২৫১ মিলিমিটার বৃষ্টি। এর আগে ১৯৭৮ এবং ১৯৮৬ সালের সেপ্টেম্বর মাসে এরকম হয়েছিল। সামগ্রিকভাবে এটি ষষ্ঠতম রেকর্ড। এই বৃষ্টি কোনও ভাবেই ক্লাউডবার্স্ট থেকে হয়নি। পারিপার্শ্বিক পরিস্থিতি ক্লাউডবার্স্ট ক্রাইটেরিয়া ফুলফিল করেনি।
4/7প্রথম নিম্নচাপের প্রভাবে আজ উপকূলের জেলায় অতি ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টি কলকাতায়। চতুর্থীর নিম্নচাপের প্রভাবে বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে উপকূলের ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।
5/7দক্ষিণবঙ্গে আজ পূর্ব-পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি কলকাতা হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। হুগলি উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা। আগামীকাল পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলায়।
6/7শনিবার ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতা-সহ বাঁকুড়া পূর্ব-পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
7/7উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে।