Cyclone Ditwah: সন্ধেতেই তাণ্ডব শুরু ঘূর্ণিঝড় 'দিতোয়া'-র! জেলায় জেলায় জারি রেড অ্যালার্ট, বন্ধ স্কুল-কলেজ...

Published: Nov 30, 2025, 04:20 PM IST|Updated: Nov 30, 2025, 04:20 PM IST

Cyclone Ditwah: শ্রীলঙ্কাকে তছনছ করে এবার দক্ষিণ ভারতের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'দিতোয়া'। ভারত প্রতিবেশী শ্রীলঙ্কায় ইতিমধ্যেই মারণ ঝড় ১৭০ জনের প্রাণ কেড়েছে

ভারতের দিকে দিতোয়া1/6

ভারতের দিকে দিতোয়া

শ্রীলঙ্কাকে তছনছ করে এবার দক্ষিণ ভারতের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'দিতোয়া'। ভারত প্রতিবেশী শ্রীলঙ্কায় ইতিমধ্যেই মারণ ঝড় ১৭০ জনের প্রাণ কেড়েছে। নিখোঁজ ২১০ জনেরও বেশি। সেদেশের সরকার বলছে দিতোয়া-র দাপটে ক্ষতিগ্রস্থ হয়েছেন কমপক্ষে ৮ লাখ মানুষ। সেই ঝড় আজ সন্ধেতেই আছড়ে পড়েছে ভারতীয় উপকূলে। টার্গেটে উত্তর তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরি।

ঘূর্ণিঝড় এখন কোথায়2/6

ঘূর্ণিঝড় এখন কোথায়

কী বলছে মৌসম ভবন রবিবার সকালের বুলেটিনে মৌসম ভবনের তরফে বলা হয়েছে ঘূর্ণিঝড়ের কেন্দ্র থেকে উত্তর তামিলনাড়ু উপকূল ও পুদুচেরির দূরত্ব মাত্র ৭০ কিলোমিটার। আগামী ২৪ ঘণ্টা দিতোয়া পুদুচেরি ও উত্তর তামিলনাড়ুর কাছাকাছি চলে আসবে। সন্ধের মধ্যে সেটি উত্তর তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে চলে আসবে।

 

উত্তাল সমুদ্র3/6

উত্তাল সমুদ্র

ইতিমধ্যেই পুদুচেরিতে প্রবল ঝড় ও সমুদ্র উত্তাল হতে দেখা গিয়েছে পুদুচেরি উপকূলে। ফলে তা ভয় ধরাচ্ছে প্রশাসনকে।

রেড অ্যালার্ট4/6

রেড অ্যালার্ট

রবিবার উত্তর তামিলনাড়ুর জন্য  রেড অ্যালার্ট জারি করেছে মৌসম ভবন। একইসঙ্গে রোড অ্য়ালার্ট রয়েছে পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের জন্য। ইতিমদ্যে তামিলানাড়ুতে প্রবল বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে মারা গিয়েছেন এক বৃদ্ধা। তামিলনাড়ুর আঞ্চলিক আবহাওয়া দফতর বলছে রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তামিলনাড়ুর উপরে গভীর নিম্নচাপের আকার নেবে।

আগামী ২৪ ঘণ্টা প্রবল বৃষ্টি5/6

আগামী ২৪ ঘণ্টা প্রবল বৃষ্টি

উল্লেখ্য, সাইক্লোনের প্রভাবে ইতিমধ্যেই উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টা ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তর তামিলনাড়ুর বহু জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। 

তৈরি প্রশাসন6/6

তৈরি প্রশাসন

প্রবল বিপর্যয়ের আশঙ্কায় তৈরি রাখা হয়েছে এসডিআরওফ ও এনডিআরএফ টিমকে। খোদ মুখ্যমন্ত্রী স্ট্যালিন পরিস্থিতির উপরে নজর রাখছেন।