West Bengal Weather Update: দুপুর বা বিকেলের পর জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। পরশু মহালয়ার দিন কিছুটা বাড়বে বৃষ্টির পরিমাণ।
1/8অয়ন ঘোষাল: সারাদিন তীব্র অসহনীয় ঘর্মাক্ত পরিস্থিতি দক্ষিণবঙ্গে। দুপুর বা বিকেলের পর জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দিনের তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি বাড়বে কলকাতায়। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি ছিল কাল রাতে। সঙ্গে প্রায় ৯৭ শতাংশ আপেক্ষিক আর্দ্রতায় ফিল লাইক টেম্পারেচার আজ ৩৬ ডিগ্রি অনুভূত হবে। সঙ্গে বাড়বে ঘামের পরিমাণ।
2/8কাল শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমে আসবে। নামমাত্র বৃষ্টির পূর্বাভাস আঞ্চলিকভাবে দক্ষিণের কোনও কোনও জেলায়। পরশু মহালয়ার দিন কিছুটা বাড়বে বৃষ্টির পরিমাণ। সেদিন রাজ্যের কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তর্পণ পর্বে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
3/8আজ দক্ষিণবঙ্গে মূলত আংশিক বা কোনও কোনও সময় সম্পূর্ণ মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা।
4/8উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আজও। দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। কাল শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। শনিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে উত্তরবঙ্গে। পুজো প্রস্তুতি সেরে নেওয়ার সময় পাবেন উদ্যোক্তারা। পুজোর আগের শেষ উইকেন্ডে বিক্রিবাট্টার অনুকূল পরিস্থিতি থাকবে।
5/8উত্তর প্রদেশের ঘূর্ণাবর্ত এখন মধ্য বিহারে অবস্থিত। পূর্ব ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা যেটি বাংলার উপর দিয়ে গিয়েছে। জলীয় বাষ্প বেড়ে যাওয়ার এটিই অন্যতম প্রধান কারণ।
6/8কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলার বেশিরভাগ এলাকাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা।
7/8কাল শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বজ্রবিদ্যুৎ-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার দু-এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা।
8/8রবিবার সামান্য বাড়বে বৃষ্টির পরিমাণ। সোম থেকে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আবার কমবে।