Bengal Weather Update: ২-৩ ঘণ্টায় কলকাতা-সহ জেলায় জেলায় ধেয়ে আসছে তুমুল বৃষ্টি! সঙ্গে ৪০ কিমি বেগের দমকা হাওয়া...

Written BySoumita Khan
Published: Oct 04, 2025, 09:35 AM IST|Updated: Oct 04, 2025, 09:35 AM IST

West Bengal Weather Update: পরবর্তী ২-৩ ঘণ্টায় হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, কলকাতা জেলাগুলিতে কিছু অংশে বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর সঙ্গে দমকা হাওয়ার গতি ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টার প্রবল সম্ভাবনা রয়েছে।

1/7

অয়ন ঘোষাল: দক্ষিণে কলকাতা-সহ কোনও কোনও জেলায় তীব্র রোদ। অসহ্য ঘর্মাক্ত প্যাচপ্যাচে পরিস্থিতি। মাঝে মাঝে খুব অল্প সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃষ্টি কমলেই আবার অস্বস্তি। 

2/7

দক্ষিণের উপকূলের জেলায় কিছুটা বেশি বৃষ্টি। সৈকতে ৩৫ কিলোমিটার এবং সমুদ্র পৃষ্ঠে ৫৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া। ফলে আজ বিকেল পর্যন্ত রাজ্যের মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা।

3/7

বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে একাধিক পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি। বিকেলের পর বৃষ্টি অনেকটাই কমে আসবে। 

4/7

কাল রবিবার রেড রোডে দুর্গাপুজো বিসর্জন কার্নিভাল মোটের ওপর নির্বিঘ্নেই হওয়ার আশা। মাঝে মধ্যে হালকা দুই এক পশলা বৃষ্টি ছাড়া আর খুব বেশি বিঘ্ন ঘটার আশঙ্কা থাকছে না। উল্টে কাল অসহ্য ঘর্মাক্ত পরিস্থিতি এবং কিছুটা বেড়ে যাওয়া তাপমাত্রাকে সঙ্গী করেই সাঙ্গ হবে কার্নিভাল পর্ব। 

5/7

প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আজ অতি ভারী বৃষ্টি পেতে চলেছে বলে পূর্বাভাস। কোচবিহার এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। পার্বত্য-সহ উপরের ৫ জেলায় লাল সতর্কতা। নিচের দিকের বাকি জেলায় কমলা সতর্কতা জারি। পার্বত্য জেলা এবং সিকিমে ভূমিধ্বস এবং পাহাড়ি নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা। প্রভাব পড়তে পারে তরাই এবং ডুয়ার্সের নদী তীরবর্তী এলাকায়। পাহাড়ি দুর্বল বাড়ি এবং অরণ্য প্রভাবিত রাস্তাঘাট দূর্যোগে বিপর্যস্ত হতে পারে। 

6/7

আগামীকাল রবিবার বিকেলের পর উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ, তীব্রতা এবং ব্যাপকতা কমবে। সোমবার বৃষ্টি অনেকটাই কমে যাবে উত্তরবঙ্গে। 

7/7

কলকাতায় সকালের দিকে রোদ। বেলা বাড়লে চড়া রোদ। বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ। মাঝে মাঝে সম্পূর্ণ মেঘলা আকাশ এবং খুব অল্প সময়ের জন্য আঞ্চলিক এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। বৃষ্টি বন্ধ হলেই ফের ঘর্মাক্ত অস্বস্তি।