Bengal Weather Update: মুষলধারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, প্রবল দুর্যোগের কবলে উত্তর থেকে দক্ষিণবঙ্গ

West Bengal Weather Update: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ- রাজ্যজুড়ে আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস। যার মধ্যে কিছু জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি।  

| Mar 15, 2026, 09:16 AM IST
1/7

আবহাওয়ার আপডেট

অয়ন ঘোষাল: উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। কাল ঝড়ের গতিবেগ বাড়বে। রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। বেশ কিছু জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি। আজ থেকে মঙ্গলবার ফের রাজ্যজুড়ে বৃষ্টির স্পেল। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।    

2/7

দক্ষিণবঙ্গে

আজ মূলত মেঘলা আকাশ। দিনভর আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া বদলের সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত চলবে ঝড়-বৃষ্টির স্পেল। সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে।

3/7

কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং বর্ধমান জেলাতে। কলকাতাতেও সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি সপ্তাহ জুড়ে।

4/7

উত্তরবঙ্গে

ঝড়-বৃষ্টি ওপরের পাঁচ জেলায়। রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের উপরের দিকের জেলার কিছু অংশে। ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। সঙ্গে ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি।

5/7

উত্তরবঙ্গে

সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

6/7

কলকাতা

আজ মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। মেঘলা আকাশে দিনের তাপমাত্রা একই রকম থাকবে; বাড়বে রাতের তাপমাত্রা। গুমোট গরমে মাঝে মাঝে হালকা হাওয়া। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

7/7

কলকাতার তাপমাত্রা

আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৮ থেকে ৮৬ শতাংশ।