Hema Malini on Dharmendra Property: ৪৫০ কোটির সম্পত্তি থেকে কোনও অংশ চাননি হেমা! 'বিবাহিত' ধর্মেন্দ্রর থেকে চেয়েছিলেন...

Published: Nov 25, 2025, 06:52 PM IST|Updated: Nov 25, 2025, 06:52 PM IST

Dharmendra: এত বিতর্ক সত্ত্বেও কেন হেমা এমন সম্পর্কে জড়ালেন, তা নিয়ে কৌতূহল ছিল সকলেরই। ২০২২ সালের একটি কথোপকথনে হেমা মালিনী তাঁদের সম্পর্কের শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন। সেখানেই তিনি জানান যে একমাত্র একটাই জিনিস চেয়েছিলেন হেমা। 

হেমা-ধর্মেন্দ্র1/7

হেমা-ধর্মেন্দ্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ২৪ নভেম্বর, ৮৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। 'হি-ম্যান' হিসাবে পরিচিত এই তারকার ব্যক্তিগত জীবন, বিশেষত হেমা মালিনীর সঙ্গে তাঁর বিবাহ, বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

 

হেমা-ধর্মেন্দ্র2/7

হেমা-ধর্মেন্দ্র

১৯৮০ সালে যখন ধর্মেন্দ্র 'ড্রিম গার্ল' হেমা মালিনীকে বিয়ে করেন, তখন তিনি ইতিমধ্যেই প্রথম স্ত্রী প্রকাশ কৌর এবং তাঁদের চার সন্তান— সানি দেওল, ববি দেওল, বিজেতা এবং অজিতার বাবা। এই দ্বিতীয় বিবাহে ধর্মেন্দ্র এবং হেমার দুই কন্যা— এষা দেওল এবং অহনা দেওল। 

 

হেমা-ধর্মেন্দ্র3/7

হেমা-ধর্মেন্দ্র

এত বিতর্ক সত্ত্বেও কেন হেমা এমন সম্পর্কে জড়ালেন, তা নিয়ে কৌতূহল ছিল সকলেরই। ২০২২ সালের একটি কথোপকথনে হেমা মালিনী তাঁদের সম্পর্কের শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন। 

 

হেমা-ধর্মেন্দ্র4/7

হেমা-ধর্মেন্দ্র

তাঁদের প্রেমকাহিনি কীভাবে শুরু হয়েছিল, সেই প্রশ্নের উত্তরে হেমা বলেন, "প্রথমবার যখন তাঁকে দেখলাম, এমন সুদর্শন পুরুষ আমি আগে কখনও দেখিনি। তিনি অসাধারণ এবং অত্যন্ত আকর্ষণীয় ছিলেন। এটাই আমাকে মুগ্ধ করেছিল। এর মানে এই নয় যে আমি তাঁকে বিয়ে করতে চেয়েছিলাম। পরে আমি তাঁকে আরও বেশি করে প্রশংসা করতে শুরু করি। তবে তিনি-ই আমাকে প্রেম নিবেদন করছিলেন। তিনিও আমার প্রতি আকৃষ্ট ছিলেন।"

 

হেমা-ধর্মেন্দ্র5/7

হেমা-ধর্মেন্দ্র

তামিল পরিবার থেকে আসা হেমার কাছে, যিনি আগে থেকেই বিবাহিত এবং সন্তানের বাবা, তাঁকে বিয়ে করার সিদ্ধান্ত কঠিন ছিল কি না— এমন প্রশ্নের উত্তরে তিনি অকপটে নিজের মনোভাব প্রকাশ করেন।

 

হেমা-ধর্মেন্দ্র6/7

হেমা-ধর্মেন্দ্র

হেমা বলেন, "একটা সময় আসে যখন আমাকে তাঁকে বলতেই হয়েছিল, 'এবার তুমি আমাকে বিয়ে করো'। এভাবে চলতে পারে না। আমি জানতাম যে সামান্য সমস্যা হবে, কিন্তু আমি তাঁর কাছ থেকে আর কিছুই প্রত্যাশা করি না। শুধু ভালোবাসা চাই। তিনি সবসময় আমার পাশে আছেন, তাই আমার আর কী দরকার? আমার তাঁর সম্পত্তি বা টাকা বা অন্য কিছু প্রয়োজন নেই। আমার শুধু একটু ভালোবাসা দরকার। ব্যস।"

 

হেমা-ধর্মেন্দ্র7/7

হেমা-ধর্মেন্দ্র

ধর্মেন্দ্রর স্ত্রী হওয়া সত্ত্বেও হেমা মালিনী সব সময় তাঁর থেকে আলাদা বাস করতেন। এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন যে কেউ এমন ব্যবস্থা চায় না এবং তিনি অবশ্যই ধর্মেন্দ্রর সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাইতেন। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন যে, তিনি কখনোই তাঁর জীবনে হস্তক্ষেপ করেননি। হেমা মালিনী বারবার উল্লেখ করেছেন, যখনই তাঁর এবং তাঁদের মেয়েদের ধর্মেন্দ্রকে প্রয়োজন হয়েছে, তিনি সব সময় পাশে থেকেছেন।