High Alert in Kolkata: কলকাতায়ও হাই অ্যালার্ট! শহরজুড়ে নাকা তল্লাশি, হাওড়া ও শিয়ালদহে...

High Alert in Kolkata: দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের জের। হাই অ্যালার্ট কলকাতায়। দিকে দিকে নাকা চেকিং। কড়া নজরদারি হাওড়া ও  শিয়ালদহ স্টেশনে।

| Nov 10, 2025, 11:19 PM IST
1/8

কলকাতায়ও হাই অ্যালার্ট!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লিতে নাশকতা! ভরসন্ধেয় লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ। হাই অ্যালার্ট কলকাতায়ও। শহরজু়ড়ে চলছে নাকা চেকিং। বিশেষ নজর হাওড়া, শিয়ালদহ ও কলকাতা বিমানবন্দরে।

2/8

কলকাতায়ও হাই অ্যালার্ট!

দিল্লিতে বিস্ফোরণের হাই অ্যালার্ট কলকাতায়।

3/8

কলকাতায়ও হাই অ্যালার্ট!

 সন্ধের পর থেকে শহরের প্রায় সর্বত্রই চলছে নাকা চেকিং।

4/8

কলকাতায়ও হাই অ্যালার্ট!

নিউটাউনের রাম মন্দিরের কাছে গাড়ি থামিয়ে তল্লাশি চালাতে শুরু করে ইকো পার্ক থানার পুলিস। কে কোথায় যাচ্ছেন? গাড়িতে কী আছে? সবকিছু খতিয়ে দেখা হয়।

5/8

কলকাতায়ও হাই অ্যালার্ট!

 সিটি সেন্টার, বৈশাখী আইল্যান্ড-সহ সল্টলেকে বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালায় বিধাননগর কমিশনারেটে পুলিস।

6/8

কলকাতায়ও হাই অ্যালার্ট!

 নাকা চেকিং ধর্মতলা ও হেস্টিংস মোড়েও।

7/8

কলকাতায়ও হাই অ্যালার্ট!

শিয়ালদহে প্রতিটি ডিভিশনে হাই অ্যালার্ট জারি করেছে পূর্ব রেল। প্রস্তুত রাখা হয়েছে কুইক রেসপন্স টিম। স্টেশনে কড়া নজর রাখছেন রেলকর্তারা।

8/8

কলকাতায়ও হাই অ্যালার্ট!

 দিল্লিতে বিস্ফোরণের পর পাঁচস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে কলকাতা বিমানবন্দর।