Ahmedabad Mumbai Bullet Train: ওই ট্রায়াল সফল হলে ২০২৭ সালে ওই পথে যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ। রেল মন্ত্রক সূত্রে খবর ওই পথে দুটি ৮ কোচের বন্দে ভারত এক্সপ্রেস চলবে
1/6আমদাবাদ-মুম্বই বুলেট ট্রেনের লাইনে এবার চলবে সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস। জানা যাচ্ছে ওই লাইনে দেশের প্রথম সর্বোচ্চ গতির বন্দে ভারত। গতি হবে ঘণ্টায় ২৫০ কিলোমিটার।
2/6এই লাইনেই বুলেট ট্রেনের দৌড়নোর কথা ছিল ঘণ্টায় ৩২০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে।
3/6রেলের এক শীর্ষ আধিকারিক সূত্রে এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মের খবর, আমদাবাদ-মুম্বই রুটের সুরাট-বালিমোরা অংশের ৫০ কিলোমিটার লাইনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এই রুটের কাজ শেষ হয়ে যাওয়ার পরই ওই পথেই ট্রায়াল রান হবে বন্দে ভারত হাই স্পিড ট্রেনের। সম্ভবত সেই ট্রায়াল রান হবে এবছরের শেষেই।
4/6ওই ট্রায়াল সফল হলে ২০২৭ সালে ওই পথে যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ। রেল মন্ত্রক সূত্রে খবর ওই পথে দুটি ৮ কোচের বন্দে ভারত এক্সপ্রেস চলবে। ওই বন্দে ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ গতি হবে ২৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। তবে চলবে ২৫০ কিলোমিটার বেগে।
5/6কেন বুলেট ট্রেনের রাস্তায় চলবে বন্দে ভারত? জাপানের সঙ্গে যখন বুলেট ট্রেনের ব্যাপারে ভারতের চুক্তি হয়েছিল সেইসময় ঠিক হয়েছিল প্রতিটি কোচের দাম হবে ১৬ কোটি টাকা। তবে জাপান এখন সেই কোচের দাম প্রায় ৩ গুণ বাড়িয়ে দিয়েছে। এখন জাপান বলছে প্রতিটি কোচের দাম হবে ৫০ কোটি টাকা। ফলে ১৬ কোচের বুলেট ট্রেনের দাম হবে ৮০০ কোটি টাকা। তাই কবে বুলেট ট্রেন চলবে তা নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে।
6/6দ্রুতগতির ট্রেন চালানোর ক্ষেত্রে ভারতের থেকে এগিয়ে বহু দেশ। এর মধ্যে জাপান রয়েছে শীর্ষে। এর পরেই রয়েছে চিন ও ফ্রান্স। জাপানের বুলেট ট্রেন চলে ৬০৩ কিলোমিটার গতিবেগে। অন্যদিকে চিনে এই ট্রেনের গতি ৬০০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ফ্রান্সের দ্রুতগতির ট্রেনের গতি ৩২০ কিলোমিটার প্রতি ঘণ্টা।